Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঘূর্ণিঝড়, বন্যাকে জয় করে কৃষিতে নতুন রেকর্ড গড়ল বাংলা, কৃষকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

২০১১ সাল থেকে বাংলার কৃষি উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন। শুধু ধান নয়, বহুগুণ বেড়েছে ভুট্টা, ডাল, তেলবীজ ও সুগন্ধি চালের উৎপাদনও।

ঘূর্ণিঝড়, বন্যাকে জয় করে কৃষিতে নতুন রেকর্ড গড়ল বাংলা, কৃষকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 July 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: কৃষিক্ষেত্রে (Agriculture) আবারও নজির গড়ল বাংলা (New Record)। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে ধান উৎপাদন হয়েছে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন—এত পরিমাণ ধান এর আগে কোনও বছরে উৎপন্ন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, West Bengal) নিজেই এই ঐতিহাসিক সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে কৃষকদের (Farmers) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঘূর্ণিঝড় দানা এবং একাধিক জেলায় ভয়াবহ বন্যার পরেও এই রেকর্ড ফলন বাংলার কৃষি ব্যবস্থার শক্তি ও কৃষকদের অদম্য মনোবলেরই প্রমাণ বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “এই সাফল্যের পিছনে আছে ‘কৃষক বন্ধু’, ‘বাংলা শস্য বিমা’, ‘সুফল বাংলা’, খাজনা মুকুব, কৃষিযন্ত্রানীকরণ এবং সরকারি ক্রয়ের মতো মানুষের পক্ষে নেওয়া নানা নীতি।”

২০১১ সাল থেকে বাংলার কৃষি উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন। শুধু ধান নয়, বহুগুণ বেড়েছে ভুট্টা, ডাল, তেলবীজ ও সুগন্ধি চালের উৎপাদনও।

মুখ্যমন্ত্রীর বার্তা, “আমাদের কৃষক, ভাগচাষি, খেতমজুর ও কৃষিক্ষেত্রে যুক্ত সব মানুষকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাঁরা দেশের মেরুদণ্ড। তাঁদের অবদান অনন্য এবং চিরস্মরণীয়।”

বিশেষজ্ঞদের মতে, একদিকে জলবায়ু সঙ্কট, অন্যদিকে কৃষিজমির উপর ক্রমাগত চাপ—এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকরা যেভাবে উৎপাদন বাড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। রাজ্য সরকারের পরিকল্পিত সহায়তা ও সময়মতো সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও এই সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মত সংশ্লিষ্ট মহলের।
 


```