Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেই! কল্যাণী এইমস-এর উদ্বোধনের আগে নয়া বিতর্ক

রবিবার গুজরাতের রাজকোট থেকে ২৫টি এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেই! কল্যাণী এইমস-এর উদ্বোধনের আগে নয়া বিতর্ক

শেষ আপডেট: 25 February 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গুজরাতের রাজকোট থেকে ২৫টি এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেই তালিকায় কল্যাণী এইমস থাকায় আগে থেকেই বিতর্ক।  কারণ এটি চালু হয়েছে তিন বছর আগেই।  তবে আরও একটি কারণে প্রশ্ন উঠে গেল কল্যাণী এইমস নিয়ে।  অভিযোগ উঠেছে, পরিবেশ দফতরের ছাড়পত্র ছাড়াই এই এইমসের ভবনটি নির্মাণ হয়েছে। কোনও 'বেআইনি' ভবনের উদ্বোধন তাহলে কীভাবে হবে, শুরু হয়েছে চর্চা। 

সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা পরিবেশবিদ কল্যাণ রুদ্র বলেছেন, কল্যাণী এইমসের নতুন ভবন পরিবেশ দফতরের ছাড়পত্র পায়নি। নির্মাণকাজ শুরুর আগেই ছাড়পত্র চেয়ে নিতে হয়। কিন্তু কল্যাণী এইমস তার ভবন নির্মাণের জন্য এই ছাড়পত্রের আবেদন করেছিল নির্মাণ শুরু হওয়ার পর, যা ‘ভায়োলেশন ক্যাটাগরি’-র আওতার মধ্যে পড়ে। তাহলে কি পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই উদ্বোধন হবে এইমস ভবনের? 

এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে, জরিমানা নিয়ে পরিবেশগত ছাড়পত্র দেওয়া যাবে না।  কল্যাণী এইমস তাই ১৫ কোটি টাকার বেশি জরিমানার সম্মুখিন হয়েও ছাড়পত্র পায়নি। যদিও কল্যাণী এইমসের অধিকর্তা এমন অভিযোগ মানতে রাজি নন। তাঁর দাবি, সব নিয়ম মেনে হাসপাতালের দ্বিতীয় ভবন নির্মাণের কাজ হয়েছে। কোনও অনিয়ম হয়নি।

রবিবার এইমস রাজকোট, এইমস ভাতিন্ডা, এইমস মঙ্গলগিরি, এইমস রায়বরেলি এবং এইমস কল্যাণীর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কল্যাণীর মতো রায়বেরলির এইমসও অনেক আগেই চালু হয়ে গিয়েছে।  

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় দেশে ২২টি নতুন এইমস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।, তার মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে বর্তমান সরকারের সময়ে। কল্যাণী এইএমসের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৫ সালে ১,৭৫৪ কোটি টাকা বরাদ্দ করে। এজন্য ১৭৯ একর জমি পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। হাসপাতালে এখন ৯৬০টি শয্যা সহ ১২৫ আসনের মেডিকেল কলেজ, ৬০ আসনের নার্সিং কলেজ, ৩০ শয্যার আয়ুষ ব্লক, অধ্যাপক এবং কর্মীদের জন্য আবাসন, স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস, নৈশকালীন আশ্রয়স্থল, অতিথিনিবাস, প্রেক্ষাগৃহ ইত্যাদি রয়েছে।


```