Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Beldanga Incident: বেলডাঙার ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে, আদালত মামলাগুলি গ্রহণের সবুজ সংকেত দেয়। আগামিকালই এই মামলার শুনানি হওয়ার কথা।

 Beldanga Incident: বেলডাঙার ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 January 2026 12:21

দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙার সাম্প্রতিক ঘটনার (Beldanga case) জেরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি মিলল। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে, আদালত মামলাগুলি গ্রহণের সবুজ সংকেত দেয়। আগামিকালই এই মামলার শুনানি হওয়ার কথা।

 

আদালত সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেলডাঙার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গুরুতর। স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।

উল্লেখ্য, এর আগেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই নজির তুলে ধরেই বেলডাঙার ক্ষেত্রেও একই নির্দেশ জারি করার আর্জি জানানো হয়েছে।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের বক্তব্য শুনে জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানায়, দ্রুত শুনানি প্রয়োজন, এই যুক্তিতেই আগামিকাল মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।

বেলডাঙার ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ। বিরোধীদের অভিযোগ, ঘটনার পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশি তৎপরতা বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রেক্ষাপটে হাইকোর্টের হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

আগামিকালের শুনানিতে আদালত রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষায় আরও কড়া পদক্ষেপের নির্দেশ আসে কি না, সেদিকেও নজর থাকবে।


```