Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

Beldanga Incident: বিহারে শ্রমিক আক্রান্ত হওয়ার খবরে ফের অশান্ত বেলডাঙা, সকাল থেকে চলছে অবরোধ

ড়ুয়া মোড়ে শুরু হল রাস্তা অবরোধ। ১২ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ শুরু করল এলাকাবাসী। রেলগেটের কাছে দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Beldanga Incident: বিহারে শ্রমিক আক্রান্ত হওয়ার খবরে ফের অশান্ত বেলডাঙা, সকাল থেকে চলছে অবরোধ

শেষ আপডেট: 17 January 2026 13:12

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সকাল হতেই ফের অশান্ত বেলডাঙা (Beldanga Incident)। বড়ুয়া মোড়ে শুরু হল রাস্তা অবরোধ (Road Blocked)। ১২ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ শুরু করল এলাকাবাসী। রেলগেটের কাছে দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনা (Beldanga Protest) ছড়িয়েছে এলাকায়।

দিন চারেক আগে বিহারে ফেরিওয়ালার কাজ নিয়ে গিয়েছিল বেলডাঙার (Beldanga News) মকদমপুরের বাসিন্দা আনিসুর রহমান। এলাকারই আরও সাতজনের সঙ্গে সেখানে ঘরভাড়া করে ছিল সে। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে আনিসুরকে বেপরোয়া মারধর করে ওই এলাকার কিছু মানুষ। শুক্রবার রাতে কোনওরকমে প্রাণ হাতে করে ঘরে ফেরে সে। জানা গিয়েছে শনিবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেখে ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয় মানুষজন জানান, মাত্র চারদিন আগে বিহারে কাজে গিয়েছিল ওই তরুণ। বাংলাদেশি (Bangladeshi) সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বাড়ি ফিরে ওই তরুণ জানান, তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর সঙ্গীরাও আক্রান্ত হন। তবে আনিসুরের চোটই গুরুতর।

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে (Beldanga Migrant Labour Death News) কেন্দ্র করে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙা (Migrant incident)। মৃতদেহ গ্রামে ফেরার পরেই শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ ও রেল রোকো কর্মসূচিতে নামেন গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সুজাপুর–কুমারপুর এলাকার মানুষজন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার আরও এক শ্রমিককে মারধরের ঘটনায় নতুন করে তেতে উঠল বেলডাঙা।

বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ ফেরিওয়ালার কাজের সূত্রে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তাঁর  ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানতে পারে পরিবার। এলাকায় এই খবর আসতেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন জি-২৪ ঘণ্টার সাংবাদিক সোমা মাইতি। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি তখনকার মতো নিয়ন্ত্রণে আসে। রাত পোহাতেই ফের ভিনরাজ্য শ্রমিক নিগ্রহের খবর পেয়ে পথে নামেন এলাকার মানুষ।


```