Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Weather Update: নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশ! বাংলায় কবে? কী বলছে আলিপুর

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। 

Weather Update: নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশ! বাংলায় কবে? কী বলছে আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 May 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে (Weather Update) রবিবারের মধ্যে কেরলে প্রবেশ করবে বর্ষা (Monsoon Entry)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারে ১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল। সেদিক থেকে দেখতে গেলে সময়ের আগে অর্থাৎ জুনের অন্তত এক সপ্তাহ আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে ভারতের মূল ভূখণ্ডে।

সেই সঙ্গে আগামী সপ্তাহ থেকে বাংলাতেও (west bengal) শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি। এদিকে আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। উপকূলের জেলায়গুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বাকি সব জেলাতেও।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকবে। এদিন আকাশ থাকবে মূলত আংশিক মেঘলা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকলেও দিনের বেলায় গরম ও জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে।  ঝড়ের গতিবেগ কিছুটা বেশি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ। সোমবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এগুলি হল- উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া।

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। একইভাবে বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। শুক্র ও শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। আগামী সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, কেরালা, আসাম, মেঘালয়, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে। 


```