Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভোটের আগে এআই-র হাত ধরে গুজবের আগুন! বিদেশে বসেই বাংলায় অশান্তি পাকানোর ছক

সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দুই ২৪ পরগনা-সহ সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিকে। উৎসবের মরসুমে তার আঁচ মিলেছে বিভিন্ন জায়গায়। 

ভোটের আগে এআই-র হাত ধরে গুজবের আগুন! বিদেশে বসেই বাংলায় অশান্তি পাকানোর ছক

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 October 2025 08:29

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে ফের অশান্তির আঁচ বাংলায়। রাজ্যের একাধিক জেলায় সোশ্যাল মিডিয়ায় বিকৃত তথ্য, ফেক নিউজ ও সাম্প্রদায়িক গুজব ছড়ানোর চক্রান্তে নেমেছে এক সংঘবদ্ধ চক্র (plan to create unrest in Bengal while sitting abroad)। তদন্তে নেমে পুলিশের ধারণা— বিদেশের মাটিতে বসেই তৈরি হচ্ছে এই নকশা। হাতিয়ার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Before the election, with the help of AI)।

সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এআই ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভুয়ো ছবি, ভিডিও ও বক্তব্য। এমনকি প্রভাবশালী রাজনীতিক ও জনপ্রিয় ব্যক্তিত্বদের মুখে বসিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা বার্তা। উদ্দেশ্য একটাই— রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরানো।

সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দুই ২৪ পরগনা-সহ সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিকে। উৎসবের মরসুমে তার আঁচ মিলেছে বিভিন্ন জায়গায়। একাধিক ঘটনায় গুজব ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে, দাবি পুলিশের।

তবে বিষয়টি প্রশাসনের নজর এড়িয়ে যায়নি। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ওই জেলাতেই গত কয়েক মাসে প্রায় ১,১০০টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই ৪৮৬ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স— এই চারটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ওই চক্র, জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্ত শুরু করেছে। এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি বিকৃত ও ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট মুছে ফেলা হয়েছে।

সাইবার বিশেষজ্ঞরা ট্র্যাক করে দেখেছেন, বহু আইপি অ্যাড্রেস বিদেশ ও ভিন রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল। সম্প্রতি বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগে লালবাগের এক বাসিন্দাকে গ্রেফতারও করা হয়েছে।

মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, “গত চার মাস ধরে লাগাতার সোশ্যাল মিডিয়া মনিটরিং চলছে। ইতিমধ্যেই ১,০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাজিদ ইকবাল খান জানান, “অনেক অ্যাকাউন্ট বিদেশ থেকে চালানো হচ্ছে। তাই সাধারণ মানুষকে অনুরোধ, কোনও তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করবেন না।”

ইতিমধ্যে ‘ভুয়ো খবর বিরোধী’ অভিযানে রাজ্যজুড়ে  সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। মুর্শিদাবাদের সাইবার ক্রাইম থানার আইসি উৎপলকুমার সাহার কথায়, “কিছু মানুষ পরিকল্পিতভাবে সমাজে বিভাজন ঘটানোর চেষ্টা করছে। বেশ কয়েকটি প্রোফাইল মুছে দেওয়া হয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।”

প্রশাসনের কড়া নজর সত্ত্বেও পুলিশ মহলের আশঙ্কা, ভোট যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে গুজব ও বিকৃত তথ্যের ঝড়।


```