Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অজিত ডোভালকে ফোন করেছিলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই, তার পরেই গালওয়ান থেকে সরেছে লাল ফৌজ

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের গালওয়ান নদীর উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চিন সেনাবাহিনী সরিয়ে নিয়েছে আজই। দীর্ঘ আলোচনার পরে এই প্রথম আজ, সোমবার পিছু হটেছে চিন সেনা। সামরিক পরিভাষায় যাকে বলে ডিসএনগেজমেন্ট, তেমনটাই ঘটেছে আজ। এর পরেই জা

অজিত ডোভালকে ফোন করেছিলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই, তার পরেই গালওয়ান থেকে সরেছে লাল ফৌজ

শেষ আপডেট: 6 July 2020 14:37

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের গালওয়ান নদীর উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চিন সেনাবাহিনী সরিয়ে নিয়েছে আজই। দীর্ঘ আলোচনার পরে এই প্রথম আজ, সোমবার পিছু হটেছে চিন সেনা। সামরিক পরিভাষায় যাকে বলে ডিসএনগেজমেন্ট, তেমনটাই ঘটেছে আজ। এর পরেই জানা গেল, এ নিয়ে গতকাল অর্থাৎ রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেই ফোনালাপের পরেই সোমবার এই পদক্ষেপ লাল ফৌজের। জানা গেছে, ডোভাল ও ওয়াং-এর আলোচনায় উঠে এসেছে, সীমান্তে স্থিতাবস্থা ও শান্তি ফেরানোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং পর্যবেক্ষণ জরুরি বলে সহমত হয়েছে চিন। এর পরে চিন সেনা সরালে ভারতও সরে আসে। এর পরে আজ সোমবার এক বিবৃতি জারি সরকার বলেছে, "এই ডিজএনগেজমেন্ট আরও আগে হতে পারত। আশা করছি, এই ডিসজএনগেজমেন্ট জারি থাকবে আগামী দিনেও।" সংঘাত গত মাস থেকেই শুরু হয়েছে। সীমান্তে ক্রমেই এগিয়ে এসেছে চিন। এর পরে ১৫ জুন চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। আহত হন ৭৬ জন। চিনের তরফেও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়। তবে কতজন পিএলএ জওয়ানের মৃত্যু হয়েছে তা বেজিং স্পষ্ট করেনি। ওই সংঘর্ষের পর ২৩ জুন ফের লেফটেন্যান্ট পর্যায়ের বৈঠক হয়। তারপর আরও দু’বার নিজেদের মধ্যে বৈঠক করেন চিন ও ভারতের লেফটেন্যান্ট পর্যায়ের আধিকারিকরা। এর মধ্যেই একাধিক উপগ্রহ চিত্র সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে চিনাবাহিনী শুধু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের অনেকটা ভিতরে ঢুকে আসেনি, তারা তাঁবু বানিয়েছে, অস্ত্রও সাজিয়ে ফেলেছে। গত সপ্তাহেও, গালওয়ান উপত্যকার সংঘর্ষের পরে সমাধান খুঁজতে তৃতীয় দফায় আলোচনায় বসেন ভারত ও চিনা সেনাবাহিনীর শীর্ষকর্তারা। পরে জানা যায়, সেই বৈঠক থেকে কোনও রফাসূত্র মেলেনি। এর পরে গত শুক্রবার হঠাৎ লেহ সফরে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দু’দিনের সফর সেরে এসেছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। লেহতে গিয়ে সেনাবাহিনীর প্রশংসার পাশাপাশি চিনের নাম না করে কড়া হুঁশিয়ারি দেন মোদী। বলেন, “সাম্রাজ্য বিস্তারের জমানা খতম হয়ে গিয়েছে। এখন উন্নয়নের জমানা। ইতিহাস সাক্ষী রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি হয় পরাস্ত হয়েছে, কিংবা পিছু হটতে বাধ্য হয়েছে”। তাৎপর্যপূর্ণ হল, তারপর ৭২ ঘণ্টার মধ্যেই জানা গেল, অনেকটা পিছু হঠেছে চায়না বাহিনী। লাদাখে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ ও আলোচনা তাই চিনের উদ্দেশে এক কড়া বার্তা বলেই মনে করছেন অনেকে।

```