Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বিএসএফের কায়দায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাবে মৌমাছি! ভারত-বাংলাদেশ সীমান্তে চলছে মহড়া

সীমান্তের বজ্র আঁটুনি এবার আরও শক্তিশালী করার উদ্যোগ বিএসএফের।

বিএসএফের কায়দায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাবে মৌমাছি! ভারত-বাংলাদেশ সীমান্তে চলছে মহড়া

শেষ আপডেট: 22 December 2023 15:53

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের বজ্র আঁটুনি এবার আরও শক্তিশালী করার উদ্যোগ বিএসএফের।

অদূর ভবিষ্যতে কাঁটাতার একটু নড়লেই মুহূর্তে ধেয়ে যাবে প্রশিক্ষিত মৌমাছির দল। জঙ্গি মোকাবিলায় বিএসএফ যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায় অনেকটা সেই কায়দায় পিছু ধাওয়া করে চোরাচালানকারী বা অনুপ্রবেশকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে এই প্রশিক্ষিত মৌমাছিরা।

বিএসএফ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের নদিয়ায় চলছে এই 'জৈব প্রতিরক্ষা' মহড়ার কাজ। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কাঁদিপুর গ্রাম লাগোয়া অংশে কাঁটাতারের যে বেড়া রয়েছে সেখানে শুরু হয়েছে চাষ। কাঁটাতারের পাশেই বসানো হয়েছে মৌমাছির খাঁচা।

কীভাবে আক্রমণ চালাবে প্রশিক্ষিত মৌমাছিরা? বিএসএফের দাবি, কাঁটাতারের গা ঘেঁষে বসানো থাকবে মৌমাছির বাক্সগুলি। কাঁটাতার সামান্যতম নড়ে উঠলেই ধেয়ে যাবে প্রশিক্ষত এই মৌমাছিরা।

সূত্রের খবর, মৌমাছি চাষের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে ভেষজ উদ্ভিদ চাষেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে  কৃষ্ণগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া এলাকায় বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষের কাজও শুরু হয়েছে।

স্থানীয়দের দিয়ে তুলসী, অ্যালোভেরা, শতমূলী মতো বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষ শুরু করেছে বিএসএফ। এর ফলে সীমান্ত এলাকায় কর্মসংস্থান তথা স্থানীয়দের আয় বৃদ্ধিও হবে বলে মনে করছেন বিএসএফ কর্তারা।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন,"আমরা সীমান্ত এলাকায় জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছি। একইসঙ্গে ভেষজ উদ্ভিদের চাষ শুরু করা হয়েছে। সফল হলে আগামী দিনে সীমান্তের বৃহত্তর এলাকায় এই ব্যবস্থা কার্যকর করা হতে পারে।"


```