Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পর্যটক হোক বা স্থানীয়, পোষ্য নিয়ে পাহাড়ে গেলে নিয়ম মানতেই হবে, না হলে কড়া জরিমানা

সকালবেলায় পোষ্যের মালিকরা রাস্তায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করান, পরিষ্কার না করে রেখে যান। এতে একদিকে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি ব্যাকটেরিয়া এবং সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

পর্যটক হোক বা স্থানীয়, পোষ্য নিয়ে পাহাড়ে গেলে নিয়ম মানতেই হবে, না হলে কড়া জরিমানা

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 November 2025 09:12

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে বেড়াতে গিয়ে সঙ্গে পোষ্য নেওয়ার আগে এবার থেকে পর্যটকদের মাথায় রাখতে হবে আলাদা প্রস্তুতি। কারণ, দার্জিলিং পুরসভা পোষ্য সংক্রান্ত একাধিক নতুন বিধি চালু করতে চলেছে (Rules on the mountain with pets)। নির্দেশ লঙ্ঘন করলে গুনতে হবে আর্থিক জরিমানা, যা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকেই এই বিধান কার্যকর হবে বলে পুরসভা সূত্রে খবর।

পাহাড়ের সৌন্দর্য রক্ষা, শহরের পরিচ্ছন্নতা ও সর্বোপরি মানুষের সুরক্ষা— এই তিন বিষয়কে মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুরসভার কর্তারা। সম্প্রতি পুরসভার মাসিক অধিবেশনে পরিষ্কারভাবে জানানো হয়, কোনও পর্যটক বা স্থানীয় বাসিন্দা যদি পোষ্য— বিশেষ করে কুকুর বা বিড়াল— নিয়ে বেড়াতে বের হন, তবে টিকাকরণের প্রমাণ থাকা বাধ্যতামূলক। না থাকলে জরিমানা করা হবে।

এছাড়াও যে কোনও পাবলিক স্পেস, রাস্তা বা পর্যটন কেন্দ্র এলাকায় পোষ্যের মলমূত্র ত্যাগ করালে দায় মালিকের। পর্যটক বা বাসিন্দা পরিষ্কার না করলে পুরসভা সরাসরি জরিমানা ধার্য করবে। জরিমানার পরিমাণ ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

পুরসভা আধিকারিকদের মতে, চৌরাস্তা, ম্যাল এবং অন্য সুন্দর জায়গাগুলিতে প্রাতর্ভ্রমণে বেরনো বহু মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। তাঁদের দাবি, সকালবেলায় পোষ্যের মালিকরা রাস্তায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করান, পরিষ্কার না করে রেখে যান। এতে একদিকে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি ব্যাকটেরিয়া এবং সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরী বলেন, “শহরের সৌন্দর্য পাহাড়ের পরিচিতি। পর্যটক আসেন শান্তি খুঁজতে। অথচ সকালে চৌরাস্তা বা ম্যাল এলাকায় পোষ্যের বর্জ্যে রাস্তা নোংরা থাকে। এতে মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তাই কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না।”

পুরসভা সূত্রে জানা গেছে , পোষ্যদের টিকাকরণ নিশ্চিত করতে নজরদারি করবে প্রাণীসম্পদ বিকাশ বিভাগ। বাণিজ্যিক পশুপালকদের বার্ষিক কর ধার্য হবে। পোষ্য বর্জ্য রাখার ব্যাগ ও নির্দিষ্ট ডাস্টবিন সরবরাহ করবে পুরসভা। এবং নির্দিষ্ট এলাকায় পোষ্য মলমূত্র নিষ্পত্তি বাধ্যতামূলক।

শহরে বাড়তি পোস্টার, প্রচার এবং পর্যটন মরশুমে ঘোষণা চালানো হবে। সচেতনতার মাধ্যমে প্রথমে মানুষকে নিয়মে অভ্যস্ত করানোয় পুরসভার লক্ষ্য।


```