Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডিভোর্সের পর দুধে স্নান! মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যুবকের কাণ্ডে হইচই

ওই যুবক জানালেন, দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রী লাগাতার মানসিক হেনস্থা করত তাকে। রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয়। আর তারপরেই দুধে স্নান করে নতুন জীবন সূচনা করলেন। 

ডিভোর্সের পর দুধে স্নান! মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যুবকের কাণ্ডে হইচই

দুধে স্নান করছেন হরিহরপাড়ার যুবক

শেষ আপডেট: 18 August 2025 13:05

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রবিবার সন্ধ্যায় দেখা গেল এক অভিনব দৃশ্য। বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করছেন এক যুবক। কারণ জানতে গিয়ে প্রতিবেশীদের চোখ কপালে উঠল। জানা গেল, স্ত্রীর সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয়েছে। তারপরেই এটা নাকি 'মুক্তিস্নান'।

ওই যুবক জানালেন, দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রী লাগাতার মানসিক হেনস্থা করত তাকে। রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয়। আর তারপরেই দুধে স্নান করে নতুন জীবন সূচনা করলেন। বললেন “বিয়ে করার আগে শুধু মেয়েকে নয়, মেয়ের মাকেও দেখে নিন—না হলে শেষে ডিভোর্স দিয়ে বালতি বালতি দুধ ঢেলে স্নান করে শুদ্ধ হতে হবে!”

এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। কারও হাত ছাড়ার এমন সেলিব্রেশন যে আগে দেখেননি তাঁরা। ওই যুবক বলেন, “ভালোবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। শাশুড়ির প্রভাবে স্ত্রী লাগাতার মানসিক নির্যাতন করত। সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। মাত্র দুই বছরে পাঁচ-ছ’বার সালিশি সভা বসেছে। আমার স্ত্রী ও শাশুড়ির দাবি ছিল আমি যেন নিজের পরিবারের কারও সঙ্গে মেলামেশা না করি। এমন অযৌক্তিক শর্ত না মানতেই শুরু হয় অশান্তি। পরবর্তীতে তা লাগামছাড়া হয়। তাই শেষমেশ মিউচুয়াল ডিভোর্স হল। তারপরেই দুধ দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করলাম, নতুন জীবন শুরু করব।”

মনোবিদ কেদাররঞ্জন গঙ্গোপাধ্য়ায়ের কথায়, "এটা পুরোপুরি একটা অ্যাটেনশন ক্রেভিং অ্যাটিটিউড। লোককে জানানোর জন্য এমন কাণ্ড ঘটিয়েছে ওই যুবক। না হলে ঘরের বাথরুমে দুধ দিয়ে স্নান করত। রাস্তার উপর দাঁড়িয়ে নয়।" এখন এইভাবে নজরকাড়ার চেষ্টা বাড়ছে বলে মনে করেন তিনি। 


```