Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ, তবে এখনই জেল মুক্তি নয়

তবে এই মুহূর্তে জেল থেকে মুক্তি পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ, তবে এখনই জেল মুক্তি নয়

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 18 August 2025 11:29


দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। যদিও কোর্ট অর্ডার এখনও বেরোয়নি।

তবে এই মুহূর্তে জেল থেকে মুক্তি পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, ইডি মামলায় যে শর্তে তিনি জামিন পেয়েছিলেন, সিবিআই মামলাতেও একই শর্ত কার্যকর থাকবে।

কী শর্তে জামিন?

  • তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে
  • নিয়মিত হাজিরা দিতে হবে
  • এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি নেই

সোমবার সিবিআইয়ের মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, 'পার্থ দীর্ঘদিন ধরে জেলে আছেন, কিন্তু মামলার নিষ্পত্তির দিকে কোনও অগ্রগতি হয়নি। তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হচ্ছে না বলেও আদালতে উঠে আসে।'

প্রসঙ্গত, এই নিয়োগ দুর্নীতি মামলায় নীচুতলার বহু কর্মী ও আধিকারিক আগেই জামিন পেয়েছেন। সেই যুক্তি দিয়েই পার্থর জামিনের দাবি আদালতে তোলা হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল।

কিন্তু প্রাথমিক স্তরের নিয়োগ দুর্নীতির মামলাগুলি মেটা না পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে থাকতে হবে সংশোধনাগারেই।


```