Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সিবিআই-এর আর্জি মঞ্জুর, পার্থর জামিন মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল।

সিবিআই-এর আর্জি মঞ্জুর, পার্থর জামিন মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

পার্থ চট্টোপাধ্য়ায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল। শুনানির শুরুতেই সিবিআই (CBI) কিছুটা সময় বাড়ানোর আবেদন জানায়, যা আদালত মঞ্জুর করে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ২০২২ সালে প্রথমে ইডির হাতে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়। ইডির পাশাপাশি তদন্তে নামে সিবিআই, এবং তারাও তাঁকে গ্রেফতার করে। এইসব মামলার মধ্যে একটিতে জামিনের আবেদন করেছিলেন তিনি।

বুধবার আদালতে উপস্থিত থাকতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণেই সিবিআই সময় চায়। বিচারপতি শুভ্রা ঘোষ পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন ১ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। এরপর তাঁকেও গ্রেফতার করা হয়। তবে বর্তমানে অর্পিতা জামিনে মুক্ত হলেও পার্থ- জেলবন্দিই রয়েছেন।

গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন দিলেও সিবিআইয়ের মামলায় জামিন না মেলায় তিনি এখনও মুক্তি পাননি।


```