গাড়িতে চালকসহ মোট পাঁচজন ছিল, যাদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তারা সকলেই বারুইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওড়িশার বেহরামপুর থেকে গাঁজা নিয়ে আসছিল তারা।

উদ্ধার হওয়া মাদক
শেষ আপডেট: 25 August 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: ফের মাদক পাচারের (Drug Smuggle) ছক বাংলায় (West Bengal)। ফের গ্রেফতারি (Arrest)। মাত্র কয়েকদিন আগে কলকাতায় হেস্টিংস থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে। উদ্ধার হয় প্রচুর পরিমাণ মাদক। সোমবার সাফল্য পেল বারুইপুরে পুলিশ (Baruipur Police)। তাঁদের তৎপরতায় ধরা পড়ল বিপুল পরিমাণ মাদক।
গত রবিবার আমতলা রোডের টংতলা এলাকায় ডাক্তারের স্টিকার (Doctor Sticker) লাগানো একটি ব্যক্তিগত গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় প্রায় ১৭০ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা হয়েছে কিছু নগদ অর্থ (Cash) ও পাঁচটি মোবাইল ফোনও।
গাড়িতে চালকসহ মোট পাঁচজন ছিল, যাদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তারা সকলেই বারুইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওড়িশার বেহরামপুর থেকে গাঁজা নিয়ে আসছিল তারা। এত বিপুল পরিমাণ মাদক কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের অনুমান, যারা গ্রেফতার হয়েছে তারা ছাড়াও আরও অনেকে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাই মাদক কোথা থেকে আনা হচ্ছিল আর কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তৎপরতা বাড়াচ্ছেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশের নারকোটিক্স সেল যে পাচারের ছক ভেস্তেছিল সেই মাদক নদিয়ার পলাশী থেকে কলকাতায় আনা হয়েছিল। গ্রেফতার হওয়া যুবকদের নাম শুভঙ্কর পাঁজা (৩৫) ও সৌরভ প্রধান ওরফে ‘কসাই’ (২০)। দু’জনেরই বাড়ি কলকাতার পর্ণশ্রী এলাকায়। আইন অনুযায়ী ভিডিয়োগ্রাফির মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের দুজনের থেকে উদ্ধার হয় হেরোইন।
আশঙ্কা করা হচ্ছে, এভাবেই একাধিক জেলায় মাদক পাচারকারীদের জাল ছড়িয়ে পড়েছে।