Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর দর্পণে দুর্গাকে খুঁজছে ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাব, মনের মধ্যেই যে সুরাসুর

সুকান্ত সরণীর পূর্ব তালবাগান অধিবাসীবৃন্দের এই পুজো এবার ৩৮ তম বর্ষে। তাঁদের পুজোর থিম অন্তর দর্পণ। ইতিমধ্যেই আয়না ও বিভিন্ন কাঁচের আকৃতি দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপ।

অন্তর দর্পণে দুর্গাকে খুঁজছে ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাব, মনের মধ্যেই যে সুরাসুর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 18:40

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর: কথায় বলে মুখ হল মনের আয়না। সেই মনের মধ্যেই সুরাসুর। শুভরও বাস, অশুভরও। এটাই এবার পুজোর থিম ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের। সুকান্ত সরণীর পূর্ব তালবাগান অধিবাসীবৃন্দের এই পুজো এবার ৩৮ তম বর্ষে। তাঁদের পুজোর থিম অন্তর দর্পণ। উদ্যোক্তারা জানালেন, সকলের মধ্যেই দেবী দুর্গার বাস। অন্তরের সেই দুর্গাকে সকলের সামনে নিয়ে আসার জন্য এমন চিন্তাভাবনা। ইতিমধ্যেই আয়না ও বিভিন্ন কাঁচের আকৃতি দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপ।

পুজোর উদ্যোক্তা জয়দীপ দাস জানান, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের বাস। প্রত্যেক নারীর মধ্যে দেবী দুর্গার অধিষ্ঠান। এই বিষয়টিকেই এবার মণ্ডপে তুলে ধরছেন তাঁরা। শেষমুহূর্তের প্রস্তুতি ভালই চলছিল। কিন্তু বাধ সাধল বৃষ্টি। বৃষ্টির দাপটে ইতিমধ্যেই বিঘ্নিত হয়েছে মণ্ডপের কাজ। আগামীদিনেও নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস চিন্তায় রেখেছে তাঁদের। জয়দীপবাবু বলেন, ‘‘বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ শেডের ব্যবস্থা করছি আমরা। তবে মা দুর্গার আশীর্বাদ থাকলে দুর্যোগ কেটে যাবে বলেই আশা করছি আমরা।’’   

আজ বুধবার তৃতীয়া। কাউন্টডাউন শুরু হয়ে গেছে দুর্গাপুজোর। প্রতিবার তৃতীয়া থেকেই ভিড় জমতে শুরু করে বড় বাজেটের মণ্ডপগুলিতে। কিন্তু খারাপ আবহাওয়ায় এবার জলে ভাসছে অনেক মণ্ডপ। তাই খুব উৎসাহী ছাড়া বড় একটা কেউ মণ্ডপমুখী হয়নি এখনও। তাই দুর্গাকে মনেপ্রাণে ডাকছেন উদ্যোক্তারা। মানুষ না এলে যে তাঁদের সমস্ত খাটনি-প্রচেষ্টাই বৃথা।


```