Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভুয়ো জঙ্গি হামলা 'সাজানো'র অভিযোগে কাশ্মীরে গ্রেফতার দুই বিজেপি কর্মী-সহ চার

দ্য ওয়াল ব্যুরো: কুপওয়ারা জঙ্গি হামলার ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযোগ, আদৌ জঙ্গি হামলা হয়নি সেখানে। মিথ্যে হামলা সাজিয়েছিলেন ওই দুই কর্মী। নিজেদের জন্য আরও খানিক বর্ধিত নিরাপত্তা পেতেই এই কাজ করেছিল

ভুয়ো জঙ্গি হামলা 'সাজানো'র অভিযোগে কাশ্মীরে গ্রেফতার দুই বিজেপি কর্মী-সহ চার

শেষ আপডেট: 21 July 2021 03:38

দ্য ওয়াল ব্যুরো: কুপওয়ারা জঙ্গি হামলার ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযোগ, আদৌ জঙ্গি হামলা হয়নি সেখানে। মিথ্যে হামলা সাজিয়েছিলেন ওই দুই কর্মী। নিজেদের জন্য আরও খানিক বর্ধিত নিরাপত্তা পেতেই এই কাজ করেছিলেন তাঁরা, অনুমান পুলিশের। ওই দুই কর্মী ছাড়া তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা অফিসারদেরও (পিএসও) গ্রেফতার করা হয়েছে বলে খবর। জায়গাটা কাশ্মীর। গোলাগুলি সন্ত্রাস সেখানে লেগেই থাকে। তাই কাজে খুব একটা অসুবিধা হয়নি। কুপওয়ারা জঙ্গি হামলায় ধৃতদের মধ্যে রয়েছেন ইসফাক আহমেদ। তিনি কুপওয়ারাতে বিজেপির আইটি সেলের প্রধান। এছাড়া এই কাছে তাঁকে সহযোগিতা করার অভিযোগে পুলিশের জালে জড়িয়েছেন বাশারাত আহমেদ। তিনি দলের জেলা মুখপাত্র। মূল অভিযুক্ত ইসফাক আহমেদের বাবা মহম্মদ শাফি মির আবার কুপওয়ারা জেলা বিজেপির প্রধান। এই ঘটনার তদন্ত যতদিন চলছে, তাঁকে তাঁর পদ থেকে সাসপেন্ড করেছে গেরুয়া নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, দু-একদিনের মধ্যেই এই ঘটনার সমস্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনবেন তাঁরা। গত ১৬ জুলাই জেলা বিজেপির আইটি সেলের প্রধান ইসফাকের উপর জঙ্গি হামলা হওয়ার অভিযোগ ওঠে। সেসময় তিনি কুপওয়ারার গুলগাম গ্রামে ত্রাণ বিলি করছিলেন। ইসফাক দাবি করেছিলেন, তাঁর উপর হামলা হয়েছে। তাঁর হাতে গুলি লেগেছে। জখম হয়েছেন তিনি। এরপর তদন্তে নামে জম্মু কাশ্মীর পুলিশ। তারা জানায় জঙ্গি হামলা হয়নি। ইসফাকের নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে গিয়েছিল তাতেই বিদ্ধ হয়েছেন ইসফাক। আরও পরে তদন্তে জানা যায় গোটা ঘটনাটাই সাজানো। ইচ্ছে করে এমনটা ঘটিয়েছেন ইসফাক, বাশারাত ও তাঁদের সহযোগীরা।

```