Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ধমানের শিবুদার কচুরিতে আছে অন্য ম্যাজিক, যার টানে ভিড় জমান খাদ্যপ্রেমীরা

বাবার হাত ধরে শিবু দত্তের এই দোকান শুরু হয়। কিন্তু শিবু দোকানের দায়িত্ব নেওয়ার পরে বর্ধমান জুড়ে প্রসিদ্ধ হয়ে ওঠে তাঁর তৈরি কচুরি-ডালপুরি।

বর্ধমানের শিবুদার কচুরিতে আছে অন্য ম্যাজিক, যার টানে ভিড় জমান খাদ্যপ্রেমীরা

শিবুদার কচুরি

শেষ আপডেট: 9 January 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: শীতের সকাল। একটা গুমটি দোকানের সামনে ভিড়। বর্ধমান শহরের রাধানগর পাড়ার মোড়ের এটা রোজকার ছবি। কারণ এখানেই পাওয়া যায় শিবুদার ডালপুরি, হিংয়ের কচুরি, আলুরদম।

শিবুদা নেই, তবে তাঁর দোকানের ডালপুরি ৯৫ বছর একইভাবে কামাল দেখাচ্ছে। সকালের জল-খাবারে এই ডালপুরি, হিংয়ের কচুরি সঙ্গে আলুর দম যেন সিগনেচার ফুড। 

রানিগঞ্জ বাজারে ছিল এই দোকান। বেশ কয়েকবছর হল রাধানগর পাড়ায় স্থানান্তরিত হয়েছে। একটা খুপড়ি ঘরে একের পর এক ডালপুরি, কচুরি ভাজা হয়। থরে থরে সাজানো থাকে একাধিক রকমের তরকারি। সেগুলোর মধ্যে আলুদম, কুমড়ো আলুর তরকারির চাহিদাই সবচেয়ে বেশি। 

বাবার হাত ধরে শিবু দত্তের এই দোকান শুরু হয়। কিন্তু শিবু দোকানের দায়িত্ব নেওয়ার পরে বর্ধমান জুড়ে প্রসিদ্ধ হয়ে ওঠে তাঁর তৈরি কচুরি-ডালপুরি। শিবু দত্ত মারা গিয়েছেন দীর্ঘদিন আগে। এখন দোকান চালান তাঁর ভাই রামচন্দ্র দত্ত ও আত্মীয় বিশু। 

কিন্তু কী আছে শিবুদার দোকানের কচুরিতে? যার টানে হিংয়ের কচুরি ডালপুরি খেতে ভিড় জমান সকলেই। ক্রেতাদের দাবি, এই দোকানের কচুরি ডালপুরি খেলে বদহজম হয় না। এভাবেই হালফিলের শৌখিন ব্রেকফাস্টের দিব্যি টেক্কা দিয়ে চলছে শিবুদার কচুরি। 


```