Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'অনেকের কালো টাকার আমদানি বন্ধ হয়ে যাবে', কৃষি আইন নিয়ে বিরোধীদের পাল্টা তোপ প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : "যাঁরা কৃষি আইনের বিরোধিতা করছেন, তাঁরা অপমান করছেন কৃষকদের।" দেশ জুড়ে কৃষি আইন নিয়ে বিক্ষোভের মাঝে এভাবেই বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই দিল্লির কেন্দ্রস্থলে ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ দ

'অনেকের কালো টাকার আমদানি বন্ধ হয়ে যাবে', কৃষি আইন নিয়ে বিরোধীদের পাল্টা তোপ প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 29 September 2020 09:06

দ্য ওয়াল ব্যুরো : "যাঁরা কৃষি আইনের বিরোধিতা করছেন, তাঁরা অপমান করছেন কৃষকদের।" দেশ জুড়ে কৃষি আইন নিয়ে বিক্ষোভের মাঝে এভাবেই বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই দিল্লির কেন্দ্রস্থলে ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ দেখায় পাঞ্জাব যুব কংগ্রেস। একটি ট্র্যাক্টর জ্বালিয়ে দেওয়া হয়। মোদী দাবি করেন, সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে যে বিলগুলি পাশ হয়েছে, তাতে কৃষক, শ্রমিক, তরুণ ও নারীরা লাভবান হবেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরাখণ্ডে উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন মোদী। এরপরে তিনি বলেন, "সংসদের সদ্যসমাপ্ত অধিবেশনে কৃষি, কলকারখানা ও স্বাস্থ্য নিয়ে কয়েকটি বিল পাশ হয়েছে। তাতে কৃষক, শ্রমিক, তরুণ, নারী, সকলেই উপকৃত হবেন। এখন সারা দেশ দেখছে, কীভাবে কিছু লোক স্রেফ বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।" ট্র্যাক্টর পোড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "কৃষকরা যে যন্ত্রগুলিকে পুজো করেন, সেগুলি পুড়িয়ে বিরোধীরা তাঁদের অপমান করছেন।" মোদীর অভিযোগ, কৃষি আইনের বিরোধীরা শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছেন। তাঁর কথায়, "চাষিরা অবশ্যই ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। সেই সঙ্গে তাঁরা উৎপাদিত শস্য যে কোনও জায়গায় বেচতে পারবেন। এর মাধ্যমে অনেকের কালো টাকার আমদানি বন্ধ হয়ে যাবে।" কৃষি বিল নিয়ে সংসদের দুই কক্ষেই তীব্র বিরোধিতার মধ্যে পড়তে হয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। বিরোধীদের অভিযোগ, ভোটাভুটির রাস্তায় না গিয়ে সরকার গায়ের জোরে বিল পাশ করিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সই না করার আবেদন জানানো হয়। তাঁদের দাবি ছিল, ওই বিল পুনর্বিবেচনার জন্য ফের.সংসদে আনা হোক। কেন্দ্রের বক্তব্য এই বিল কৃষকদের রোজগার দ্বিগুণ করবে। তা ছাড়া একবিংশ শতকে কৃষি ব্যবস্থায় অনেক বদল এসেছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই এই বিল প্রস্তুত করা হয়েছিল। উৎপাদনেও ইতিবাচক বদল হবে বলে মত বিজেপির। পাল্টা বিরোধীদের বক্তব্য, কৃষকদের মারার জন্য এই বিল আনা হয়েছে। বিজেপির আসল লক্ষ্য, দেশের কৃষি ক্ষেত্রকে কর্পোরেট পুঁজির কাছে বেচে দেওয়া। তাঁদের আরও বক্তব্য, কৃষকদের মৌলিক মানোন্নয়ন নয়, গেরুয়া শিবির মূল লক্ষ্য কয়েক জন পুঁজিপতির মুনাফা ও সম্পদ আরও বাড়িয়ে দেওয়া। এই বিলের বিরুদ্ধে একশোর বেশি কৃষক সংগঠন রাস্তায় নেমেছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, কেরল, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে উত্তাল বিক্ষোভ হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। তা ছাড়া কৃষি বিলের প্রতিবাদে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে শিরোমনি আকালি দল। এই পরিস্থিতিতেই রবিবার কৃষি বিলে সই করে দিয়েছেন রামনাথ কোবিন্দ।

```