Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

লালশাক-বেগুনভাজা-ক্ষীর-লুচিতে ভোগ সাজানো হয়, বর্ধমানের সিনহা বাড়ির কালীপুজোয় এটাই রীতি

কথিত আছে, তাঁর নিজের পছন্দের খাবারকেই পুজোর ভোগ হিসাবে নিবেদন করতেন রাজেন্দ্র নারায়ণ সিং। আজও সেই প্রথা বর্তমান।

লালশাক-বেগুনভাজা-ক্ষীর-লুচিতে ভোগ সাজানো হয়, বর্ধমানের সিনহা বাড়ির কালীপুজোয় এটাই রীতি

বর্ধমানের সিনহা বাড়ির কালীমূর্তি

শেষ আপডেট: 23 October 2024 17:02

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লালশাক, বেগুনভাজা, ক্ষীর, লুচি, চিনির নাড়ু ও গুড়ের নাড়ুর ভোগ দেওয়ার রীতি চলে আসছে বছরের পর বছর। এবারও প্রথা মেনে প্রস্তুতি শুরু হয়ে গেছে সিনহা বাড়ির কালীপুজোয়। বড়শুল শিবতলার সিনহা বাড়িতে আনুমানিক দেড়শো বছরের বেশি সময় ধরে পুজিতা হচ্ছেন এক ফুট উচ্চতার ব্যাঘ্রাসনে শয়নরত শিবের উপর আকর্ণ বিস্তৃত চোখের অষ্টধাতু নির্মিত কালী মূর্তি। 

পরিবারের সদস্য রূপ সিনহা জানান, রাজেন্দ্রনারায়ণ সিং ছিলেন দ্বারভাঙা ও মুর্শিদাবাদ জেলার বর্তমানে ডোমকল থানার জিৎপুরের জমিদার। বড়শুলের জমিদার পরিবারের বিজয় দে'র একমাত্র কন্যা যুগলমোহিনী দে'র সঙ্গে  রাজেন্দ্রনারায়ণ সিং বিবাহ সূত্রে আবদ্ধ হন ও পরবর্তী কালে স্থায়ী ভাবে বড়শুল শিবতলায় বসবাস শুরু করেন। সেই সময় দ্বারভাঙা থেকে  অষ্টধাতুর কালীমূর্তি এনে বড়শুলে নিজের গৃহে প্রতিষ্ঠা করেন।

রাজেন্দ্রনারায়ণ সিং, তৎকালীন বর্ধমানের মহারাজের কাছ থেকে সরস্বতী সিন্ধু উপাধি লাভ করেন। রাজেন্দ্রনারায়ণ সিংয়ের মৃত্যুর পর তাঁর পুত্র সমর সিনহা রীতি মেনে পুজো করতেন।আজও সেই রীতি মেনে পুজো করছেন বর্তমান প্রজন্ম।পুজোয় বলিদান প্রথা নেই। ঐতিহ্য মেনে আজও লালশাক, বেগুনভাজা, ক্ষীর, লুচি, চিনির নাড়ু, গুড়ের নাড়ুর ভোগ দেওয়া হয়।  

কথিত আছে, তাঁর নিজের পছন্দের খাবারকেই পুজোর ভোগ হিসাবে নিবেদন করতেন রাজেন্দ্র নারায়ণ সিং। আজও সেই প্রথা বর্তমান। পরিবারের সদস্য স্বপ্না সিনহা জানান, পুজোর রাতে প্রথা মেনে সমস্ত আচার পালন করে ভোগ রান্না করেন বাড়ির মহিলারা। দেড়শো বছরের সমস্ত ঐতিহ্যই ধরে রেখেছেন তাঁরা। 


```