Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জ্যান্ত শ্যামাসুন্দরী, শিল্পীর কীর্তিতে তাজ্জব পাণ্ডবেশ্বরের মানুষ

শিল্পী জানিয়েছেন, তিনি কলকাতার শ্যামাসুন্দরী মায়ের ভক্ত। বহু দিনের স্বপ্ন ছিল তাঁর মেকআপের ছোঁয়া কাউকে শ্যামাসুন্দরীর মতো সাজিয়ে তুলবেন।

জ্যান্ত শ্যামাসুন্দরী, শিল্পীর কীর্তিতে তাজ্জব পাণ্ডবেশ্বরের মানুষ

জ্যান্ত শ্যামসুন্দরী

শেষ আপডেট: 23 October 2024 14:10

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘোর কৃষ্ণবর্ণা। কোঁকড়ানো ঘন কালো চুল। গলায় মুণ্ড মালা নেই। পায়ে নূপুর, সোনার গহনা। মুখে স্মিত হাসি। এমনই রূপ শ্যাম সুন্দরীর। সামনেই কালী পুজো। এই সময়ে এক কিশোরীকে অবিকল শ্যাম সুন্দরীর রূপে ফুটিয়ে তুললেন পাণ্ডবেশ্বরের এক মেকআপ আর্টিস্ট। 

অর্পিতা মণ্ডল নামে ওই মেকআপ আর্টিস্ট চার বছর ধরে এই পেশায় রয়েছেন। বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই সাজিয়েছেন। এবার এক কিশোরীকে শ্যামাসুন্দরী রূপে সাজিয়ে তুললেন। শিল্পী জানিয়েছেন, তিনি কলকাতার শ্যামাসুন্দরী মায়ের ভক্ত। বহু দিনের স্বপ্ন ছিল তাঁর মেকআপের ছোঁয়া কাউকে শ্যাম সুন্দরীর মতো সাজিয়ে তুলবেন।

অর্পিতা আরও জানিয়েছেন, কয়েকদিন আগে নিজের মনে মাধুরী মিশিয়ে শ্যামাসুন্দরীকে এঁকে ছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরেই কারও মুখে শ্যামাসুন্দরীর রূপ মেকআপের ফুটিয়ে তোলার ইচ্ছে জেগেছিল তাঁর মনে।  

এরপরেই ছোট্ট সুমনকে তিনি মডেল হিসাবে খুঁজে পান। তার মুখেই ফুটিয়ে তােলেন শ্যাম সুন্দরীকে। ধীরস্থির সুমনও প্রায় তিন ঘণ্টা ধরে অর্পিতার সঙ্গে তাল মিলিয়ে ধৈর্য্য রেখে সেজে গেছে। জ্যান্ত শ্যামাসুন্দরীকে দেখতে অর্পিতার স্টুডিওতে অনেকেই ভিড় জমেছিলেন। সুমনকে শ্যামাসুন্দরী রূপে দেখে অনেকে বেশ অবাক হয়েছেন। অর্পিতার এই শিল্পী কীর্তিতে মুগ্ধ পাণ্ডবেশ্বরের মানুষ। 

কলকাতার হরিনাথ দে রোডের একটি বাড়িতে রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। পাঁচ বছরের বালিকা রূপে এখানে পূজিতা হন দেবী। এই মন্দির খুবই জাগ্রত। দেবী ভুবন ভুলানো হাসি দেখে অনেকেই মন শান্ত হয়। এখানে নিত্যদিন দেবীর আরাধনা করা হয়। দুরান্ত থেকে অনেকে আসেন শ্যামাসুন্দরী দর্শনে। 


```