Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী দেবীর আরাধনা হয় প্রাচীন রীতি মেনে

৬ ফুট উচ্চতার  কালো ব্যাসাল্ট পাথরে নিপুণ ও নিখুঁত ভাবে খোদাই কালী মূর্তিপ্রতিমার মাথার উপরে হস্তী ও পায়ের নীচে শায়িত শিব, উপরের ডান হাতে ত্রিশূল, নীচে দু'পাশে দুটি শেয়াল।

বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী দেবীর আরাধনা হয় প্রাচীন রীতি মেনে

কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী

শেষ আপডেট: 30 October 2024 19:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী দেবী মূর্তি খুব প্রাচীন। দেবী এখানে কঙ্কালরূপিণী। এই চামুণ্ডা মূর্তিটি অনেকে বৌদ্ধ চামুণ্ডার রূপ বলে মনে করেন। তাঁদের মতে, এটি বৌদ্ধ আমলে তৈরি। মূর্তিটি দেখলে মনে হবে পাথরের উপরে মানুষের দেহের যেন কঙ্কাল-রূপ। কঙ্কালসার মূর্তিতে মানবদেহের শিরা-উপশিরা-ধমনীর প্রত্যেকটি খুব নিখুঁতভাবে খোদাই করা।

৬ ফুট উচ্চতার  কালো ব্যাসাল্ট পাথরে নিপুণ ও নিখুঁত ভাবে খোদাই কালী মূর্তিপ্রতিমার মাথার উপরে হস্তী ও পায়ের নীচে শায়িত শিব, উপরের ডান হাতে ত্রিশূল, নীচে দু'পাশে দুটি শেয়াল। পদতলে শিব, অষ্টভুজা এই চামুন্ডা মূর্তিকেই কঙ্কালেশ্বরী রূপে পুজো করা হয়। 

মূর্তির গলায় ঝুলছে মুণ্ডমালা। সচরাচর এমন রূপের দেবীমূর্তি দেখা যায় না। একেবারে কঙ্কালসার চেহারা। প্রায় আড়াইশো বছরের পুরনো এই মন্দিরের ন'টি চূড়া আছে। যার পুরোটাই টেরাকোটার কারুকার্যে তৈরি। পুরাতাত্ত্বিকদের মতে, এই মূর্তি বৌদ্ধ বা পাল যুগের। দু'হাজার বছরের বেশি প্রাচীন। আবার কারও মতে মূর্তিটি জৈন আমলের। কেউ কেউ মূর্তিতে বৌদ্ধ তন্ত্রের প্রভাব লক্ষ্য করেন।  তবে বহুল প্রচলিত মত অনুযায়ী, কঙ্কালসার মূর্তিটি প্রাক-আর্য যক্ষিণী মূর্তি। 

কথিত আছে, ১৩২৩ বঙ্গাব্দে বন্যা হয়েছিল বাংলায়। দামোদর ভাসিয়ে নিয়ে গিয়েছিল সম্পূর্ণ এলাকা।  বন্যার জল নামার পর দামোদরের গর্ভ থেকেই উদ্ধার হয় কষ্ঠিপাথরের এই দেবীমূর্তি। পরে সাধারণ মানুষ পুজো শুরু করেন।  তখন থেকেই দেবীর আরাধনা হয়ে আসছে।

বর্ধমান পুরসভা ও বর্ধমান উন্নয়ন সংস্থার তরফে কঙ্কালেশ্বরী কালী মন্দির এবং তা সংলগ্ন এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বিনোদন পার্ক। বসানো হয়েছে বাতি। রাস্তাঘাটের সংস্কার হয়েছে। দক্ষিণবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কঙ্কালেশ্বরী কালী মন্দির। প্রায় সারাবছরই এখানে ভক্ত সমাগম হয়ে থাকে। কালীপুজোর দিন ভক্তের ঢল নামে।


```