Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘৭০০ চাষি মারা গিয়েছে, মোদীকে বৈঠকে আমাদের কথা বলুন’, বাইডেনকে টিকায়েতের ট্যুইট

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের তিন কৃষি আইন (farm laws) বাতিলের দাবিতে অবস্থান, আন্দোলন চালিয়ে যাওয়া প্রতিবাদী (farmers agitation) কৃষকরা এবার আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ে নরেন্দ্র মোদী-জো বাইডেন বৈঠককে (modi-biden meet) বেছে  নিল। প্র

‘৭০০ চাষি মারা গিয়েছে, মোদীকে বৈঠকে আমাদের কথা বলুন’, বাইডেনকে টিকায়েতের ট্যুইট

শেষ আপডেট: 24 September 2021 13:07

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের তিন কৃষি আইন (farm laws) বাতিলের দাবিতে অবস্থান, আন্দোলন চালিয়ে যাওয়া প্রতিবাদী (farmers agitation) কৃষকরা এবার আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ে নরেন্দ্র মোদী-জো বাইডেন বৈঠককে (modi-biden meet) বেছে  নিল। প্রধানমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠকের কয়েক ঘন্টা আগে আন্দোলনকারী কৃষকদের নেতা রাকেশ টিকায়েত (rakesh tikait) ট্যুইট করে বাইডেনকে আবেদন করলেন,  ভারতীয় চাষিদের উদ্বেগকে গুরুত্ব দিক আমেরিকা। দ্বিপাক্ষিক বৈঠকের আগে টিকায়েত লিখেছেন, প্রিয় @পোটাস, আমরা ভারতীয় চাষিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অনুমোদিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে লড়ছি। গত ১১ মাসের প্রতিবাদ বিক্ষোভ চলাকালে অন্ততঃ ৭০০ কৃষক মারা গিয়েছেন। আমাদের বাঁচাতে এই কালা আইনগুলি অবশ্যই বাতিল করা উচিত। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের সময় অনুগ্রহ করে আমাদের উদ্বেগের বিষয়গুলি তুলুন। সঙ্গে হ্যাশট্যাগ #Biden_SpeakUp4Farmers.। আগেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের দিল্লির কয়েকটি সীমান্তে দশ মাস ধরে চলা কৃষক আন্দোলনের সমর্থনে শনিবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হওয়ার আবেদন করেছিলেন টিকায়েত। ভিডিও বার্তায় বলেছিলেন, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকায় বসবাসকারী সব ভারতীয়কে বলছি, তাঁরা যেন নিজেদের গাড়িতে চাষিদের পতাকা লাগিয়ে ব্যানার লাগান যাতে লেখা থাকবে নো ফার্মার, নো ফুড। এভাবে কৃষকদের সমর্থনে আপনাদের  প্রতিবাদ নথিবদ্ধ করুন।  টিকায়েত বলেন, কৃষকদের প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার পর প্রায় দশ মাস ধরে আমরা দিল্লিতে সবাই বসে আছে। সাড়ে ৭০০র বেশি চাষি আন্দোলন চলাকালে মারা গিয়েছেন, কিন্তু তারপরও ভারত সরকার আলোচনায় বসতে তৈরি নয়। আমরা ঝড়-জল-বৃষ্টি-রোদ মাথায় নিয়ে বসে আছি। শয়ে শয়ে কৃষক ২০২০র নভেম্বর থেকে সিঙ্ঘু, টিকরি, গাজিপুরে দিল্লি বর্ডারে অবস্থান চালিয়ে  যাচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে। দাবি, তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল করে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সুনিশ্চিত করার আইনি গ্যারান্টি দিতে হবে। কেন্দ্রও  অনড়। নয়া কৃষি আইন কৃষকের স্বার্থেই, দাবি মোদী সরকারের।  


```