Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভাইরাল সংক্রমণ বড়দের চেয়ে ভাল ঠেকায় বাচ্চারা, প্রাইমারি স্কুল খোলা হোক আগে, বলল আইসিএমআর

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চারা ভাইরাল সংক্রমণ ভাল মোকাবিলা করতে পারে। এমনটাই অভিমত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআরের। দেশের চিকিত্সা গবেষণা প্রতিষ্ঠানটি শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের ভ্যাকসিনের টিকা দেওয়ানোর পর প্রথমে প্রাথমিক

ভাইরাল সংক্রমণ বড়দের চেয়ে ভাল ঠেকায় বাচ্চারা, প্রাইমারি স্কুল খোলা হোক আগে, বলল আইসিএমআর

শেষ আপডেট: 20 July 2021 14:17

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চারা ভাইরাল সংক্রমণ ভাল মোকাবিলা করতে পারে। এমনটাই অভিমত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআরের। দেশের চিকিত্সা গবেষণা প্রতিষ্ঠানটি শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের ভ্যাকসিনের টিকা দেওয়ানোর পর প্রথমে প্রাথমিক স্কুল খোলার সুপারিশ করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে  আইসিএমআরের ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব বলেছেন, আমরা ভালমতো জানি, বাচ্চারা বড়দের চেয়ে অনেক ভাল ভাইরাল সংক্রমণ ঠেকাতে পারে। অ্যান্টিবডি এক্সপোজারও বাচ্চাদের মধ্যে বড়দের মতোই সমান। কয়েকটি স্ক্যান্ডিনেভিয় দেশ তো কোভিড ঢেউয়ের মধ্যে প্রাথমিক স্কুল বন্ধ রাখেনি। আইসিএমআরের চতুর্থ জাতীয় সেরো সার্ভের রিপোর্টও প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে,  ৬ বছরের বেশি বয়সের দেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বা ৬৭.৬ শতাংশের শরীরে সার্স-কোভ-২ অ্যান্টবডি ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবে এখনও ৪০ কোটি লোকের কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি রয়ে গিয়েছে। সরকারের অভিমত, সেরো সার্ভে রিপোর্টে  আশার রুপোলি রেখা দেখা যাচ্ছে বটে, তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই, কোভিড মোকাবিলার সঠিক আচরণবিধি মেনে চলতে হবে। আইসিএমআর সর্বশেষ সার্ভে করেছে জুন, জুলাইয়ে। সরকার জানিয়েছে, সমীক্ষার আওতায় আসা ৮৫ শতাংশ স্বাস্থ্যকর্মীর সার্স-কোভ-২ মোকাবিলায় অ্যান্টিবডি আছে, এক-দশমাংসকে এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি। কোভিড ১৯ উপযোগী আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে সরকার বলেছে, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত এড়িয়ে চলাই উচিত। অপ্রয়োজনে ভ্রমণ, ঘোরাঘুরিও বন্ধ রাখা উচিত। সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া হলেই ভ্রমণ  করুন, বলা হয়েছে সরকারি বিবৃতিতে। আইসিএমআরের ডিজি বলেন, যত আগে সম্ভব সব স্বাস্থ্যকর্মীর সম্পূর্ণ ভ্যাকসিনেশন সুনিশ্চিত করা প্রয়োজন। বিপন্ন গোষ্ঠীগুলিকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াতেও গতি আনা দরকার। এদিকে দেশে গত ১২৫ দিনে সবচেয়ে কম করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। ৩০০৯৩টি নতুন সংক্রমণ হয়েছে। মোট কোভিড সংক্রমণের কেস ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৩২২। ২০ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান এটি। ১১১ দিনে সবচেয়ে কম মৃত্যুসংখ্যা। ৩৭৪। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৪৮২। গত ১১৭ দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ৪ লাখ ৬ হাজার ১৩০।          

```