Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলাপাতা দিয়ে কালীমূর্তি তৈরি করে চমকে দিলেন বর্ধমানের স্কুল শিক্ষক

স্কুল শিক্ষক তপন দাস শুধু মাত্র কলাপাতা, কাগজ, আঠা ইত্যাদি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করেছেন কালী প্রতিমা।

কলাপাতা দিয়ে কালীমূর্তি তৈরি করে চমকে দিলেন বর্ধমানের স্কুল শিক্ষক

স্কুল শিক্ষক তপন দাসের তৈরি কালী মূর্তি

শেষ আপডেট: 1 November 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গুসকরা শহরের বাসিন্দা স্কুল শিক্ষক তপন দাস শুধু মাত্র কলাপাতা, কাগজ, আঠা ইত্যাদি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করেছেন কালী প্রতিমা। তাঁর তৈরি করা এই প্রতিমা এবার পুজো হল গুসকরার ছন্নছাড়া ক্লাবের পুজো মণ্ডপে। এর আগেও কাগজ, আঠা, পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস দিয়ে কখনও পুরীর জগন্নাথ মন্দির, আবার কখনও কোনারকের সূর্য মন্দির তৈরি করেছেন তিনি। এমনকি ডিজনিল্যান্ডও উঠে এসেছে তার শিল্পকর্মে। এবার তিনি কলাপাতা দিয়ে তৈরী করলেন কালী প্রতিমা। 

ছোট থেকেই কাগজ, পিচবোর্ড, আঠা ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করতেন। ছোটবেলার সেই নেশাই তপনকে অনুপ্রাণিত করে এখনও। হাতের কাজের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে। তপন বলেন - "এই মূর্তি বানাতে আমার মোটামুটি ৬৬ দিন লেগেছে, কোনও কোনও দিন এমনও গেছে এক টানা ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে হয়েছে। "  স্কুল সামলে কখন করেন এসব কাজ ? প্রশ্ন করতেই তিনি বললেন - "ইচ্ছা আর নেশা থাকলেই উপায় হয়, স্কুলের ফাঁকা সময়, টিফিন টাইমে বসে বসে নকশা এঁকেছি, বাড়িতে রাত জেগে কাজ করেছি। " 

তপন পাশে পেয়েছেন রামচন্দ্রপুর হাইস্কুলের ছাত্র ছাত্রীদেও। তারাও নানাভাবে সাহায্য করেন তাঁদের স্যারকে। এবারেও তারা উদ্যোগী হয়ে কলাপাতার ছাল জোগাড় করে দিয়েছে। এছাড়া বন্ধুরাও আছেন তাঁর পাশে। কলাপাতায় তৈরি পরিবেশবান্ধব কালীমূর্তি দেখতে গুসকরায় ছন্নছাড়া ক্লাবের পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে।


```