Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গাছ কাটা রুখতে জঙ্গল ঘুরে ঘুরে গাছের গায়ে শিবের ছবি লাগাচ্ছেন পরিবেশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা চওড়া করতে গাছ কাটতে হবে বলে খুব দুঃখ ছত্তিশগড়ের পরিবেশকর্মী বীরেন্দ্র সিংয়ের।ছত্তিশগড়ের বালোদ জেলায় তারউদ থেকে দাইহান পর্যন্ত ৮ কিমি রাস্তা সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে পূর্ত দপ্তর। কিন্তু কিছুতেই এজন্য বৃক্ষচ্ছ

গাছ কাটা রুখতে জঙ্গল ঘুরে ঘুরে গাছের গায়ে শিবের ছবি লাগাচ্ছেন পরিবেশকর্মী

শেষ আপডেট: 26 July 2021 08:40

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা চওড়া করতে গাছ কাটতে হবে বলে খুব দুঃখ ছত্তিশগড়ের পরিবেশকর্মী বীরেন্দ্র সিংয়ের।ছত্তিশগড়ের বালোদ জেলায় তারউদ থেকে দাইহান পর্যন্ত ৮ কিমি রাস্তা সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে পূর্ত দপ্তর। কিন্তু কিছুতেই এজন্য বৃক্ষচ্ছেদনের সিদ্ধান্ত মানতে পারছেন না বীরেন্দ্র। স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন চান,তবে বনজঙ্গলের ক্ষতি করে নয় বলে জানিয়েছেন তিনি। বীরেন্দ্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্পের জন্য মাত্র ২৯০০ টি গাছ কাটতে হবে, কিন্তু ছোট ছোট গাছের কথা বলা হচ্ছে না, সেগুলি যোগ করলে সংখ্যাটা ২০ হাজার ছাড়িয়ে যাবে। পরিবেশ বাঁচাতে বনজঙ্গল থাকা খুবই জরুরি, তাই স্থানীয় গ্রামগুলির বাসিন্দাদেরও তিনি তাঁর পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। এখানেই শেষ নয়, গাছ কাটার সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষকে বিরত রাখতে গাছের গায়ে ভগবান শিবের ছবি লাগাচ্ছেন তিনি। বীরেন্দ্র বলেছেন, এবার এখনও বৃষ্টি হয়নি এলাকায়। দেশের নানা অংশে অবিরাম বর্ষণ হলেও বালোদে যতটা বৃষ্টি দরকার, তার কিছুই হয়নি। বীরেন্দ্র জানিয়েছেন, প্রথম তাঁরা চিপকো আন্দোলন শুরু করেন, তারপর রাস্তার মোড়ে মোড়ে পরিবেশ বাঁচাতে পোস্টার, ব্যানার লাগান। গাছের গায়ে রক্ষাসূত্র বাঁধেন। এবার দেবদেবীর ছবি লাগাচ্ছেন যাতে সেগুলি কাটা না পড়ে। বীরেন্দ্র বলছেন, বনজঙ্গল কেটে সাফ করার ফলে বিশ্ব উষ্ণায়ন, দূষণ-দুটোই হচ্ছে। পৃথিবীকে বাঁচাতে হলে গাছগাছালি রক্ষা করতে হবে। গত মাসে বিশ্ব পরিবেশ দিবসেই নাগপুরের কিছু পরিবেশকর্মী ও সাধারণ নাগরিক আজিনি এলাকায় প্রায় ৫ হাজার গাছ কাটার পরিকল্পনার বিরুদ্ধে মৌন মিছিল করেন। রেল বিকাশ নিগম লিমিটেড ও ন্যাশনাল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ইন্টার মডেল স্টেশন প্রকল্পের জন্য মে মাসে গাছ কাটার নির্দেশ দেয় নাগপুর পুরসভার উদ্যান বিভাগ।  এর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন বীরেন্দ্রর মতো পরিবেশকর্মীরা।


```