Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

কালীপুজোয় বারাসতে নজরকাড়া থিম, বৃন্দাবন থেকে ইন্দোনেশিয়া- এক শহরেই বিশ্বভ্রমণের সুযোগ!

দুর্গাপুজোয় যেমন বহু মানুষ গ্রাম ও শহরতলি থেকে কলকাতায় আসে। কালীপুজোয় তাঁদের ডেস্টিনেশন হয় বারাসত, যেখানে একের পর এক ক্লাব থিম পুজো (Kali Puja 2025 Theme) নিয়ে হাজির হবে দর্শনার্থীদের সামনে। 

কালীপুজোয় বারাসতে নজরকাড়া থিম, বৃন্দাবন থেকে ইন্দোনেশিয়া- এক শহরেই বিশ্বভ্রমণের সুযোগ!

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 October 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ হতেই উত্তর ২৪ পরগনার বারাসত মেতে উঠেছে কালীপুজোর প্রস্তুতিতে (Barasat Kali Puja 2025)। দুর্গাপুজোয় যেমন বহু মানুষ গ্রাম ও শহরতলি থেকে কলকাতায় আসে। কালীপুজোয় তাঁদের ডেস্টিনেশন হয় বারাসত, যেখানে একের পর এক ক্লাব থিম পুজো (Kali Puja 2025 Theme) নিয়ে হাজির হবে দর্শনার্থীদের সামনে। ২০২৫ সালে বারাসতে কোন কোন প্যান্ডেলগুলি ঘুরে দেখতে পারেন, জেনে নিন এই প্রতিবেদনে।

নবপল্লি অ্যাসোসিয়েশন: এবারে তাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বাস্তবে এটি এখনও নির্মীয়মাণ মন্দির, যার খরচ ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।

সন্ধানী ক্লাব: এখানে দেখা মিলবে মায়াপুর ইস্কন মন্দিরের অনুকৃতি, যেখানে ভক্তির আবহ মণ্ডপ জুড়ে ছড়িয়ে পড়বে।

নবপল্লি আমরা সবাই ক্লাব: এবছরের  কালীপুজোয় এই ক্লাবের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী।

বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব: শ্রী স্বামীনারায়ণ মন্দিরের রূপে সেজে উঠবে বারাসতের অন্যতম এই জনপ্রিয় পুজো মণ্ডপ।

রাইজিং স্টার স্পোর্টিং ক্লাব: এই পুজো মণ্ডপের এবারের থিম দর্শকদের ইন্দোনেশিয়া ভ্রমণে নিয়ে যাবে, সেখানে লাগবে না কোনও ভিসা-পাসপোর্ট।

ছাত্র সঙ্ঘ যুবকবৃন্দ: এই পুজো মণ্ডপ সেজে উঠবে ‘নীলকণ্ঠ’-এর ভাবনায়।

আগুয়ান সঙ্ঘ: এদের থিম মহাকুম্ভ মেলা।

ন’পাড়া কল্যাণ সমিতি: দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিরূপের দেখা মিলবে এখানে, এই পুজো মণ্ডপের অন্যতম আকর্ষণ হতে চলেছে মাতৃপ্রতিমা, যা হবে ১৬ ফুট উঁচু।

কেএনসি রেজিমেন্ট: এবারের কালীপুজোয় শ্রদ্ধা নিবেদন করা হবে মাতৃসম বঙ্গভূমিকে। তাদের থিম ‘বঙ্গভূমি তুমি অন্তর্যামী’।

পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব: এরা তৈরি করছে মহার্ঘ মাইসোর প্যালেসের আদলে এক রাজকীয় মণ্ডপ, যেখানে ঐতিহ্য আর ইতিহাস মিলবে একসঙ্গে।

শতদল সঙ্ঘ: এই কালীপুজোয় এদের থিমে তুলে ধরা হবে নারী যন্ত্রণার কাহিনি- ‘অর্ধ আকাশের আর্তনাদ’।

কালীপুজোয় বারাসতই যে হয়ে উঠছে থিমের শহর, সে কথা বলাই বাহুল্য। তাই কোন কোন মণ্ডপে যাবেন, প্ল্যান বানিয়ে ফেলুন এখন থেকেই।


```