Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

স্প্যানিশ গান থেকে নকল! রিওর রাস্তায় ফিরল বাপ্পি লাহিড়ির স্মৃতি, কটাক্ষে নয়, শ্রদ্ধায়

শুভ্র মুখোপাধ্যায়   কলকাতা থেকে ২৮ হাজার কিলোমিটার দূরে গিয়ে বাপ্পি লাহিড়ির সুরের ঝঙ্কার শুনতে পাব, আশা করতে পারিনি। চার সাংবাদিক মিলে ব্রাজিলের রিও ডি জেনেইরোর রাস্তায় রাতে খেতে বেরিয়েছিলাম। চার সাংবাদিকের মধ্যে তিনজন নিখাদ বঙ্গসন্তা

স্প্যানিশ গান থেকে নকল! রিওর রাস্তায় ফিরল বাপ্পি লাহিড়ির স্মৃতি, কটাক্ষে নয়, শ্রদ্ধায়

শেষ আপডেট: 17 February 2022 16:20

শুভ্র মুখোপাধ্যায়

  কলকাতা থেকে ২৮ হাজার কিলোমিটার দূরে গিয়ে বাপ্পি লাহিড়ির সুরের ঝঙ্কার শুনতে পাব, আশা করতে পারিনি। চার সাংবাদিক মিলে ব্রাজিলের রিও ডি জেনেইরোর রাস্তায় রাতে খেতে বেরিয়েছিলাম। চার সাংবাদিকের মধ্যে তিনজন নিখাদ বঙ্গসন্তান, আরও একজন পাকিস্তানের তরুণ সাংবাদিক, মহম্মদ ওয়াসিম। ২০১৪ সালে ব্রাজিলের বুকে বসেছিল বিশ্বকাপের আসর। রাতে মাঠ থেকে ফিরে ডিনার সেরে ফিরে আরও একপ্রস্থ রিপোর্ট লিখতে বসব, এই ছিল আমাদের প্রতিদিনের পরিকল্পনা। রিওর রাস্তার বিশেষত্ব হল, প্রতিটি মোড়ে একটা করে ফুড-জয়েন্ট থাকে। আমাদের এখানে যেমন ফুড কোর্ট, একইরকম ব্যাপার। ওখানে আবার প্রতিটি রেস্তোরার বাইরে গান বাজত, সবই অবশ্য স্প্যানিশ কিংবা পর্তুগিজ গান। এরকমই একদিনে খেতে গিয়ে অর্ডার দিয়ে বসে রয়েছি খাবারের প্রতিক্ষায়। কিছুক্ষণ পরে দেখা গেল ফুটপাথের ওপারে গিটারে সুর তুলেছে একজন, আর গাইছেন অন্য এক যুবক। তারপরেই অবাক হওয়ার পালা। শুনলাম স্প্যানিশ ভাষায় একটি গান, যা আমরা ঘায়েল হিন্দি সিনেমায় শুনেছি, যেখানে ববি দেওল ও রাজ বব্বরের লিপে গাইছেন সাব্বির কুমার ও কুমার শানু, ‘‘সোচনা কেয়া যো ভি হগা দেখা যায়েগা...।’’ ভাবছিলাম, আরে এটা তো বাপ্পি লাহিড়ির সুরে বিখ্যাত গান। এই গানের সুর এখানে কী করে বাজছে। ওই দুই যুবককে আমরা চার সাংবাদিক ডাকলাম, জানতে চাইলাম এই গান তাঁরা কী করে জানল। ওই যুবকের মধ্যে যিনি গিটার বাজাচ্ছিলেন, তিনি ছিলেন পেরুর বাসিন্দা, যিনি গান করছিলেন, তিনি আবার আর্জেন্টেনীয়। তাঁরাও ব্রাজিলে বিশ্বকাপ দেখতে এসেছিলেন, কিন্তু সপ্তাহ দুয়েক থাকার পরে তাঁদের পকেটে আর পয়সা নেই। তাই গান গেয়ে পয়সা তুলে বাড়ি ফিরবেন। তাই এই অভিনব প্রয়াস। পেরুর যুবক একদমই ইংরাজি জানেন না, সঙ্গী আর্জেন্টেনীয় যুবক কিছুটা ইংরাজি জানে, লিখতেও পারেন। তিনিই ইংরাজিতে লিখে দিল এই গানের শিঁকড় সম্পর্কে, এটি একটি কলম্বিয়ান সিনেমা ‘কাওমা’-র গান। ওই গানটি শুরু হয়েছে, এমনভাবে, ‘‘চোরান্দো সে ফুই...’’, যেখানে নানা বয়সী ছেলেমেয়েরা গানটি গাওয়ার সময় অনাবিল আনন্দে কোমর দোলাচ্ছেন। আমাদের সঙ্গে থাকা এক অভিজ্ঞ সাংবাদিক বাপ্পি লাহিড়ি সুরারোপিত ওই হিন্দি গানটি গাইতেই বিদেশী দু’জন পরম উৎসাহে মাউথ অর্গান ও গিটারে ঝড় তুলে ফের সেই গান গাইতে শুরু করলেন। হয়তো বাপ্পি স্প্যানিশ গানকে নকল করে হিন্দি গানে সুর বসিয়েছেন। কিন্তু তবুও তাঁর পড়াশুনো, প্রাশ্চাত্য সুর সম্পর্কে সম্যক ধারণা আমাদের ভারতীয় সাংবাদিকদের সেদিন অবাকই করেছিল। আমরা কটাক্ষ নয়, তাঁর প্রতি সেদিন শ্রদ্ধায় প্রণাম জানিয়েছিলাম ডিস্কো কিংকে।

```