Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিয়ম উড়়িয়ে রমরমিয়ে নিষিদ্ধ শব্দবাজির কারবার! এয়ারপোর্টের সামনে লরি আসতেই 'পর্দা ফাঁস'

এক মাসও হয়নি এখনও। গত ৮ ফেব্রুয়ারি নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত চার জনের প্রাণ গিয়েছে।

 নিয়ম উড়়িয়ে রমরমিয়ে নিষিদ্ধ শব্দবাজির কারবার! এয়ারপোর্টের সামনে লরি আসতেই 'পর্দা ফাঁস'

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 March 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: এক মাসও হয়নি এখনও। গত ৮ ফেব্রুয়ারি নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত চার জনের প্রাণ গিয়েছে। নিয়ম উড়়িয়ে রমরমিয়ে নিষিদ্ধ শব্দবাজির (Banned fireworks) কারবারের অভিযোগও সামনে এসেছে। প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কিন্তু তাতে কি পরিস্থিতির বিশেষ বদল ঘটেছে? প্রশ্নটা উস্কে দিয়েছে বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট-এক নম্বর গেটের ঘটনা।

গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে একটি লরি বোঝাই নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে পুলিশ। লরি থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজির পরিমাণ প্রায় ৩০-৩৫ টন।

ঘটনায় লরির চালক জহিরুল হককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ বাজি বোঝাই লরিটি বারুইপুরের  চম্পাহাটি থেকে আসছিল। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে অসমের দিকে যাওয়ার কথা ছিল। আগাম খবরের ভিত্তিতে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে আগে থেকেই সাদা পোশাকে দাঁড়িয়েছিল পুলিশ। চম্পাহাটির কোন কারখানায় নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছিল, অসমে কার কাছে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

ঘটনার জেরে ফের বেআইনি বাজি কারখানার খবর সামনে আসতে জনমানসে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত গত মাসে শুধু নদিয়াতে নয়, গত কয়েক বছরে রাজ্যের একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ন’জনের মৃত্যু হয়েছিল।

ওই ঘটনার অব্যাহতি পরেই দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেখানেও একাধিক জনের প্রাণ গিয়েছিল। স্বভাবতই, তারপরও এত বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরের বাসিন্দারা। তাঁদের মতে, চম্পাহাটিতে রমরমিয়ে নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছে, এ খবর কি প্রশাসন জানতো না? যদি না জানার কথা সত্যি হয়, তাহলে এর ব্যর্থতা কার?


```