Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভোটের কালিতে মুখ পুড়ল ক্লাস টুয়ের ছাত্রীর, ছুটিতে ক্লাসঘর পরিষ্কার না হওয়ায় ক্ষোভ

যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই পড়ুয়াকে কাছের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ওই স্কুলের মাস্টারমশাই। তিনি এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

ভোটের কালিতে মুখ পুড়ল ক্লাস টুয়ের ছাত্রীর, ছুটিতে ক্লাসঘর পরিষ্কার না হওয়ায় ক্ষোভ

বাঁকুড়ার সেই স্কুল

শেষ আপডেট: 14 June 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: গরমের ছুটির পরে সোমবার থেকে স্কুল খুলেছে। এর পরেই বাঁকুড়া স্কুলে ঘটে গেল এক বিপত্তি। ফেলে যাওয়া ভোটের অ্যাসিড কালি নিয়ে খেলতে গিয়ে মুখ পুড়ে গেল ক্লাস টুয়ের এক ছাত্রীর। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে। 

যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই পড়ুয়াকে কাছের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ওই স্কুলের মাস্টারমশাই। তিনি এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মোবারকপুরের ওই স্কুলে ভোট কেন্দ্র করা হয়েছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পরে কর্মীরা অপরিষ্কারভাবে স্কুলটি ছেড়ে চলে যান। সঙ্গে ভোটের কালির একটি শিশি ফেলে রেখে চলে যান। স্কুল খোলার আগে ক্লাসরুম পরিষ্কার করার জন্য লোক পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রীদের উপর নজর রাখতে বলেছিলেন দিদিমণিদের। তা সত্বেও এমন দুর্ঘটনা ঘটে গেল। 

ছাত্রীর মা জানিয়েছেন, ভোটের কালিতে মেয়ের মুখ পুড়ে গেছে এমন ঘটনা শুনেই তিনি স্কুলে ছুটে যান। তারপর মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি মেয়েকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গেছিলেন। কিন্তু কেন স্কুল চত্বরের উদ্যোগ নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। 


```