Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

চাকদহে বেসরকারি ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি, শাটার নামিয়ে লুট সোনা, অভিযুক্তরা এখনও অধরা

ঘটনার সময় চারজন কর্মী ভিতরে ছিলেন। শাটার নামিয়ে দেওয়ায় তাঁরা কিছু সময় আটকে পড়েন এবং বাইরে যোগাযোগ করতে পারেননি।

চাকদহে বেসরকারি ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি, শাটার নামিয়ে লুট সোনা, অভিযুক্তরা এখনও অধরা

ব্যাঙ্কে সোনা লুট - ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 August 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেয় নদিয়ার চাকদহে (Chakdaha) ঘটল দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি (Bank Robbery)। লালপুর, চাকদহ–বনগাঁ রোডের একটি বেসরকারি ব্যাঙ্কে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং সোনা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধে ছ’টা নাগাদ দুই দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে শাটার নামিয়ে দেয়। তারপর কর্মীদের অস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের লকারে থাকা সোনা ব্যাগে ভরে নিয়ে যায়। ওই ব্যাঙ্ক মূলত বন্ধক রাখা সোনার ভিত্তিতে ঋণ দেয়।

ঘটনার সময় চারজন কর্মী ভিতরে ছিলেন। শাটার নামিয়ে দেওয়ায় তাঁরা কিছু সময় আটকে পড়েন এবং বাইরে যোগাযোগ করতে পারেননি।

খবর পেয়ে চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্মীদের উদ্ধার করে। পরে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস কুমার মৌর্য ঘটনাস্থলে আসেন। তিনি জানান, বন্দক রাখা সোনাই লুট হয়েছে। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

কত টাকার সোনা বা সম্পদ খোয়া গেছে, তাও এখনও স্পষ্ট নয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। চাঞ্চল্যকর এই ঘটনায় সমগ্র এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।


```