শেষ আপডেট: 19 August 2025 18:18
দ্য ওয়াল ব্যুরোঃ ও পার থেকে এসে ধর্ম পাল্টে এ দেশে শুধু থিতু হওয়াই নয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছেন এক মহিলা। এমনই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার হাঁসখালি থানার বড় মুড়াগাছা এলাকা। রানাঘাট উত্তর-পূ র্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাসও এই বিক্ষোভে সামিল হন।