Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

দু’টাকা ঋণের জন্য গয়না আটক ব্যাঙ্কে

দ্য ওয়াল ব্যুরো: হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যারা বিদেশে পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত উপযুক্ত ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি ব্যাঙ্কগুলি। কিন্তু মাত্র দু ' টাকা ঋণ শোধ করতে না পারায় ব্যাঙ্কের কাছে পাঁচ বছর ধরে হেনস্তা হচ্ছেন তামি

দু’টাকা ঋণের জন্য গয়না আটক ব্যাঙ্কে

শেষ আপডেট: 2 July 2018 08:02

দ্য ওয়াল ব্যুরো: হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যারা বিদেশে পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত উপযুক্ত ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি ব্যাঙ্কগুলি। কিন্তু মাত্র দু ' টাকা ঋণ শোধ করতে না পারায় ব্যাঙ্কের কাছে পাঁচ বছর ধরে হেনস্তা হচ্ছেন তামিলনাড়ুর সি রাজকুমার। তিনি ২০১০ সালের ৬ এপ্রিল কাঞ্চিপুরম সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের পল্লবপুরম শাখা থেকে ১ লক্ষ ২৩ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেজন্য তাঁকে ১৩১ গ্রাম গয়না বন্ধক রাখতে হয়েছিল। তার পরে দু’দফায় ১৩৮ গ্রাম সোনা জমা রেখে ১ লক্ষ ৬৫ হাজার টাকা ঋণ নেন। ২০১১ সালের ২৮ মার্চ তিনি প্রথমবারের নেওয়া ঋণ সুদ সমেত শোধ করে দেন। সেইমতো গয়নাও ফেরত পান। কিছুদিনের মধ্যে তিনি বাকি দু’টি ঋণও শোধ করে দেন। কিন্তু ব্যাঙ্ক তাঁকে গয়না ফেরত দিতে অস্বীকার করে। অভিযোগ, তিনি দুটি ঋণেই এক টাকা করে কম শোধ করেছেন। শেষ পর্যন্ত সি রাজকুমার মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। গত শুক্রবার বিচারপতি টি রাজার এজলাসে এই মামলা ওঠে। রাজকুমারের কৌঁসুলি বলেন, তাঁর মক্কেল দু’টাকা দিতে চাইলেও ব্যাঙ্ক নিচ্ছে না, গয়নাও ফেরত দিচ্ছে না।  গয়নাগুলো আদৌ ব্যাঙ্কে আছে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। বিচারপতি সরকারি অ্যাডভোকেটকে নির্দের্শ দিয়েছেন, সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে খোঁজ নিয়ে দুসপ্তাহের মধ্যে তাঁকে যেন ব্যাপারটা জানানো হয়।

```