Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Bangladesh Inflation: বাংলাদেশে খাদ্যবস্তুর দাম আকাশ ছোঁয়া, উধাও ভোজ্য তেল, বাড়ছে জনরোষ

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে দিন দিন খাদ্যবস্তুর দাম বাড়ছে (Bangladesh Inflation)। শাক-সবজি চাল ডাল তেল নুন থেকে মাছ মাংস কোনও কিছুই বাদ নেই। তারমধ্যে বাজার থেকে বলতে গেলে উধাও হয়ে গিয়েছে ভোজ্য তেল। বিশেষ করে সয়াবিন তেল বাজারে নেই বললেই

Bangladesh Inflation: বাংলাদেশে খাদ্যবস্তুর দাম আকাশ ছোঁয়া, উধাও ভোজ্য তেল, বাড়ছে জনরোষ

শেষ আপডেট: 15 March 2022 11:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে দিন দিন খাদ্যবস্তুর দাম বাড়ছে (Bangladesh Inflation)। শাক-সবজি চাল ডাল তেল নুন থেকে মাছ মাংস কোনও কিছুই বাদ নেই। তারমধ্যে বাজার থেকে বলতে গেলে উধাও হয়ে গিয়েছে ভোজ্য তেল। বিশেষ করে সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে।

সামনেই রমজান মাস। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রোজার মাস শুরু হবে ৩ এপ্রিল থেকে। তার আগে বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য (Bangladesh Inflation) নিয়ে বাংলাদেশে নাগরিকদের মধ্যে ক্ষোভ তীব্র হচ্ছে। সাধারণ নাগরিক থেকে বিরোধী রাজনৈতিক দল, সব পক্ষেরই অভিযোগ, দরদামের উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। অভিযোগ উঠেছে, অসাধু ব্যবসায়ীরা রমজান মাসের আগে বেআইনি মজুত করাতেই বাজারে কৃত্রিম অভাব তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। বাদ যায়নি চাল ডাল তেল নুনও।

বিগত কয়েকদিনে দাম এতটাই বেড়েছে (Bangladesh Inflation) যে রোজগারের সঙ্গে কুলোতে না পেরে অনেকেই খরচ কমাতে ছেলেমেয়ের স্কুলে পাঠানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ধারদেনায় ডুবে গিয়েছে বহু পরিবার। বাজারে এখনও শীতের সবজি পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলির দামও আকাশ ছোঁয়া। ছোট একটা লাউয়ের দাম একশো টাকা। পরিস্থিতি সামাল দিতে অনেকে স্রেফ শাক ভাত খেয়ে দিন কাটাচ্ছেন।

দেশটির অনেক মানুষকে বলতে শোনা যাচ্ছে, তেল ছাড়া রান্নার কৌশল রপ্ত করেছেন তারা। একদিনের বরাদ্দ তেল দিয়ে চার-পাঁচ দিন চালিয়েও কূল পাচ্ছেন না।

এই পরিস্থিতিতে অনেককেই উন্নয়ন নিয়ে সরকারি দাবিকে বিদ্রুপ করতে শোনা যাচ্ছে। কোনও কোনও মহলের অভিযোগ, রমজান মাস এবং রুশ-ইউক্রেন যুদ্ধের অজুহাতে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সরকার হাত গুটিয়ে আছে।

ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি মন্তব্য। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে গরিব মানুষের রোজগার তিনগুণ বেড়েছে। মধ্যবিত্তের আয়ও বেড়েছে সম পরিমাণ।

যদিও সাধারণ মানুষের অভিজ্ঞতা তা বলে না। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট সরকারকে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতের বক্তব্য, চাল ডাল তেলের মতো নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য রেশন দোকান দোকান থেকে দেওয়ার ব্যবস্থা করা হোক। এছাড়া, আইনি পথে দাম বেঁধে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বেআইনিভাবে পণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে আদালত।

বাংলাদেশের মানুষ সয়াবিন তেল ব্যবহার করেন। বাজারে ওই তেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সে দেশের সরকারের একটি সূত্র জানিয়েছে, বিদেশ থেকে প্রয়োজনীয় পরিমাণ সয়াবিন তেল আমদানি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। রমজান মাসের কথা মাথায় রেখে আমদানি করা হয়েছে ছোলা, মটর, চিনি, ময়দা ইত্যাদি।


```