Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাংলাদেশে জামিন পেলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি সহ ৬ জন, দেশে ফিরবেন কবে

গত জুনে দিল্লিতে কাজ করতেন বীরভূমের পাইকরের সোনালি খাতুন ও সুইটি বিবি। পরিবারের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের ‘পুশব্যাক’ করে বাংলাদেশে পাঠানো হয়। পরে চাঁপাই নবাবগঞ্জ পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে এবং মামলা করে।

বাংলাদেশে জামিন পেলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি সহ ৬ জন, দেশে ফিরবেন কবে

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 December 2025 23:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) আটক বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ (Sonali Khatun) ছ’জন অবশেষে মুক্তি পেলেন। পড়শি দেশের চাঁপাই নবাবগঞ্জের আদালত সোমবার জামিন মঞ্জুর (Bail Granted) করেছে তাঁদের। আর তারপরই সোনালি, সুইটি বিবি-সহ বাকিরা জেল থেকে ছাড়া পান।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিনে ভারতের সুপ্রিম কোর্টও (Supreme Court) মানবিকতার ভিত্তিতে সোনালিদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রকে ফের নির্দেশ দেয়। কেন্দ্রের তরফে আদালতে এ বিষয়ে সম্মতিও জানানো হয়েছে। তাহলে বলাই যায়, সোনালিদের ভারতে তথা বাড়িতে ফেরা সময়ের অপেক্ষা।

গত জুনে দিল্লিতে কাজ করতেন বীরভূমের পাইকরের সোনালি খাতুন ও সুইটি বিবি (Sonali Khatun and Sweety Bibi)। পরিবারের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের ‘পুশব্যাক’ (Pushback) করে বাংলাদেশে পাঠানো হয়। পরে চাঁপাই নবাবগঞ্জ পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে এবং মামলা করে। তখন থেকেই তাঁরা স্থানীয় সংশোধনাগারে বন্দি ছিলেন।

পরিবার ও আইনজীবীদের দাবি, সোনালিরা ভারতের নাগরিক; জন্ম শংসাপত্র, ঠিকানার প্রমাণ - সব নথিই তাঁদের কাছে রয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সোনালির বাবা ভদু শেখ সুপ্রিম কোর্টে মামলা করেন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানায় - মানবিকতার খাতিরে দেশে ফেরার অনুমতি দিতে হবে।

এর আগেই ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে সোনালিসহ ছ’জনকে ভারতে ফেরাতে হবে। ডেডলাইন ঘনিয়ে এলেও কেন্দ্র ২২ অক্টোবর ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। তবে শীর্ষ আদালত আগের শুনানিতেই মন্তব্য করেছিল যে বক্তব্য না শুনেই তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ছিল।

প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট বলেছিল, অনেক তথ্য রেকর্ডে রয়েছে—জন্মশংসাপত্র, আত্মীয়ের সঙ্গে বাস—এগুলোও এক ধরনের প্রমাণ। অভিযোগ, তাঁদের কথা না শুনেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই মামলায় সোনালিদের পরিবারকে আইনি সহায়তা দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। দুই দেশের আদালতের রায়কে তিনি দেখছেন বড় সাফল্য হিসেবে। 


```