Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভিন রাজ্যে বাংলা বললেই 'বাংলাদেশি'! ওড়িশায় আটকে বাংলার শ্রমিকরা, হাইকোর্টে মামলা

সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে হয় এই মামলার প্রাথমিক শুনানি। 

ভিন রাজ্যে বাংলা বললেই 'বাংলাদেশি'! ওড়িশায় আটকে বাংলার শ্রমিকরা, হাইকোর্টে মামলা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 July 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি তকমা! ওড়িশায় (Odisha) কর্মরত পশ্চিমবঙ্গের বহু শ্রমিককে (Bangla Migrant Workers) বেআইনি ভাবে আটকে রেখে, তাঁদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের জনস্বার্থ মামলা।

সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে হয় এই মামলার প্রাথমিক শুনানি। আদালত জানিয়েছে, দিল্লিতে ছয় জন বাঙালিকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে মামলা চলছে, এই মামলাটিও তার সঙ্গে সংযুক্ত করা হবে। পরবর্তী শুনানি আগামী বুধবার, দুপুর ২টোর সময় ধার্য হয়েছে।

 

আবেদনকারীর অভিযোগ, ওড়িশার একাধিক শিল্পাঞ্চলে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য সন্দেহভাজন করে তোলা হচ্ছে। অভিযোগ, তাঁদের অনেককেই কাজের জায়গা থেকে বেআইনিভাবে আটক করছে স্থানীয় প্রশাসন বা পুলিশ। কোথাও কোথাও তাঁদের বিরুদ্ধে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে কাগজপত্র চাওয়া হচ্ছে।

ফলে বহু শ্রমিকের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কাজ হারানোর পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে জানানো হয়েছে, এই ধরনের আচরণ সংবিধান বিরোধী এবং সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনের সামিল।

এই মামলার সূত্র ধরেই ফের সামনে এল বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নিরাপত্তাহীনতার ইস্যু। বহু শ্রমিক সংগঠন ও মানবাধিকার কর্মী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

বিচারপতির পর্যবেক্ষণ এবং আগামী বুধবারের শুনানির দিকে এখন নজর রাজ্য-রাজনীতির পাশাপাশি মানবাধিকার কর্মীদেরও। আদালতের হস্তক্ষেপে আদৌ বাংলার শ্রমিকদের সুরাহা হবে কি না, সেই দিকেই তাকিয়ে সবাই।


```