Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেআইনি সিমকার্ড ব্যবহারে শীর্ষে বাংলা! কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

অনলাইন জালিয়াতিতে রাশ টানতে ২০২৩ সালে টেলি কমিউনিকেশন আইনকে আরও কড়া করেছে কেন্দ্র।

বেআইনি সিমকার্ড ব্যবহারে শীর্ষে বাংলা! কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 February 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি সিমের ব্যবহারে শীর্ষে বাংলা! গত পাঁচ বছরে বাংলায় এই ধরনের ১৩ লাখ ৫৯ হাজার ৯৩৪টি সিম কার্ড বাতিল করা হয়েছে।

সম্প্রতি সংসদে লিখিত পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে টেলিকম মন্ত্রক। শুধু এটুকুই নয় চমকে দেওয়ার মতো আরও তথ্য রয়েছে!

মন্ত্রকের দাবি, পশ্চিমবঙ্গের ৪ লাখ ৫ হাজার ৩০৭ জনের নামে ৯টি করে সিম কার্ড রয়েছে! এ ধরনের সিনগুলি ব্যবহার করেই সাইবার প্রতারণা করা হচ্ছে বলে মনে করছে মন্ত্রক। গত পাঁচ বছরে বিভিন্ন কল সেন্টারে তল্লাশি চালিয়ে এরকমই কয়েক লক্ষ সিম বাজেয়াপ্ত করা হয়েছে। জঙ্গি নাশকতা-সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে এই বেআইনি সিমগুলি ব্যবহার করা হয় বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। 

প্রসঙ্গত অনলাইন জালিয়াতিতে রাশ টানতে ২০২৩ সালে টেলি কমিউনিকেশন আইনকে আরও কড়া করেছে কেন্দ্র। ওই আইন অনুযায়ী, অসম, জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি (৬টি) ছাড়া অন্য রাজ্যের বাসিন্দারা সর্বোচ্চ ৯টি সিম কার্ড ব্যবহার করতে পারেন। 

এর বেশি সিম ব্যবহার করলে গ্রাহককে ৫০ হাজার টাকা জরিমানা, এমনকী ৩ বছর কারাদণ্ডের পর্যন্ত সংস্থান রয়েছে আইনে। তারপরেও কীভাবে এত বেআইনি সিমের রমরমা তা নিয়ে উঠছে প্রশ্ন।


```