Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হাওড়ায় গুড্ডুর পার্টিতে ‘বাহুবলীর স্টাইল’! বন্দুকবাজির ছবি ঘিরে চাঞ্চল্য, থানায় অভিযোগ

রাজনীতির ময়দানে গুড্ডু খানের পরিচিতি বরাবরই রঙিন। একসময় দক্ষিণ হাওড়ায় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোটে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। 

হাওড়ায় গুড্ডুর পার্টিতে ‘বাহুবলীর স্টাইল’! বন্দুকবাজির ছবি ঘিরে চাঞ্চল্য, থানায় অভিযোগ

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 November 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জ লিচুবাগান যেন শনিবার রাতে একেবারে মুভির সেট! প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানের ছেলের জন্মদিনের পার্টিতে বন্দুক হাতে পোজ দেওয়া, ফাঁকা গুলি চালানোর ছবি রাতারাতি ভাইরাল হতেই এলাকায় তোলপাড় (Guddu's party in Howrah, Baahubali style)।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—এই ধরনের ‘বাহুবলীর পার্টি’ আসলে আতঙ্ক ছড়ানোর ছক। বহু মানুষ নাজিরগঞ্জ ফাঁড়িতে গিয়ে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁদের দাবি, “এইসব ঘটনায় এলাকায় ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন গুড্ডু খান। তাঁর দাবি, “ওটা খেলনা বন্দুক ছিল! কেউ ষড়যন্ত্র করে আমার নামে বদনাম ছড়াচ্ছে।”

রাজনীতির ময়দানে গুড্ডু খানের পরিচিতি বরাবরই রঙিন। একসময় দক্ষিণ হাওড়ায় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোটে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। 

বিজেপি থেকেও প্রার্থী হতে না পেরে পরে ফের তৃণমূলে ফিরতে চান, কিন্তু স্থানীয় নেতাদের আপত্তিতে তা আর হয়ে ওঠেনি। তবু হাওড়ার কয়েকজন নেতা–মন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আজও বজায়—এমনই দাবি রাজনৈতিক মহলের।

এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, গুড্ডুর বন্দুকবাজির পার্টির পর এবার কি সত্যিই কড়া হাতে নামবে হাওড়া পুলিশ?


```