Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিকিমে ৬ জন পর্যটকের মৃত্যু, ভয়াবহ তুষারধস নাথুলা পাসে

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে ভয়াবহ তুষার ধস (avalanche in Sikkim)! নাথুলা এবং সংমো লেক সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর ১২.২০ নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে নেমে আসে তুষারধস। জনপ্রিয় পর্যটনস্থল হওয়ায় সেখানে ঘটনার সময় পর্যটকরা উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত পা

সিকিমে ৬ জন পর্যটকের মৃত্যু, ভয়াবহ তুষারধস নাথুলা পাসে

শেষ আপডেট: 4 April 2023 10:26

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে ভয়াবহ তুষার ধস (avalanche in Sikkim)! নাথুলা এবং সংমো লেক সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর ১২.২০ নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে নেমে আসে তুষারধস। জনপ্রিয় পর্যটনস্থল হওয়ায় সেখানে ঘটনার সময় পর্যটকরা উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বরফের নীচে বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

https://www.youtube.com/watch?time_continue=4&v=5PkJvptUYgQ&embeds_euri=https%3A%2F%2Fvoiceofsikkim.com%2F&source_ve_path=MTM5MTE3LDIzODUx&feature=emb_title

সূত্রের খবর, তুষারধস নামা শুরু হয় ১৭ মাইল এলাকায়। সেই সময় নাথুলা পাসের দিকে যাচ্ছিলেন পর্যটকরা। ধসের কারণে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয় ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু। তাঁদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও অন্তত ১৫০ জন পর্যটক বরফের তলায় চাপা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। মৃত এবং আটকা পড়ে থাকা পর্যটকদের মধ্যে অনেক বাঙালিও থাকতে পারেন বলে আশঙ্কা।

খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিকিম পুলিশ। উদ্ধারকাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। গ্যাংটক পুলিশ জানিয়েছে, ১৩ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল পর্যটকদের। কিন্তু তাঁরা জোর করে ১৫ মাইল পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। তারপরেই ধসের কবলে পড়েন তাঁরা।

বেনারসের পান জিআই ট্যাগ পেল, স্বীকৃতি পেয়েছে আরও ৩টি জিনিস


```