Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘SIR এর নামে বাংলা দখলের চেষ্টা’, মমতার নিশানায় শাহ, 'ছারপোকাদের সরিয়ে দিন'

খানিক থেমে মমতার ঘোষণা, "যতই চেষ্টা করো, বাংলা দখল করতে পারবে না, SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো!"

‘SIR এর নামে বাংলা দখলের চেষ্টা’, মমতার নিশানায় শাহ, 'ছারপোকাদের সরিয়ে দিন'

মমতা ও শাহ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 December 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR)  অজুহাত মাত্র। আসলে এটার অছিলায় ভোটের আগেই বিজেপি বাংলা দখলের চেষ্টা করেছিল বলে মালদহের গাজলের সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামোল্লেখ করে মমতা বলেন, "ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। এটা অমিত শাহ (Amit Shah) করেছে। যাতে এসআইআর না মানলেবাংলার গর্ভমেন্ট ফেলে দাও!"

খানিক থেমে শাহকে নিশানা করে মমতার ঘোষণা, "খুব লোভ না বাংলা দখল করার? মনে রেখো, চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না। ওরে হ্যাংলার দল, যতই চেষ্টা করো বাংলাকে দখল করা যায় না! SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো!"

এরপরই বাংলা থেকে বিজেপিকে উৎখাতের নিদানও দিয়েছেন তৃণমূল নেত্রী। বিজেপিকে 'ছারপোকা'র সঙ্গে তুলনা করে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "ছারপোকা খাটে থাকে, কামড়ায়, যতক্ষণ না মারছেন, ও কামড়াবে। এদেরকেও রাজনৈতিকভাবে সরিয়ে দিতে হবে। যাতে আর কখনও বাংলার ক্ষতি করতে পারে না।"

বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনে মমতা বলেন, "আমি কমিউনাল পলিটিক্স করি না। আমি সেক্যুলার পলিটিক্স করি। সংবিধান মানি। সব ধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার নিরাপত্তা নিশ্চিত করি। তাই এখানে অরাজকতা সৃষ্টি করতে দেব না।”

তৃণমূল যে এসআইআর এর বিরোধী নয়, তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো এসআইআর বা সেনশাসের বিরোধী নই। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। 

প্রশ্ন তুলেছেন, "কিসের এত তাড়াহুড়ো? যে মানুষটা নাগরিক তাঁকে আবার কেন প্রমাণ দিতে হবে যে সে নাগরিক?" জবাবও দিয়েছেন নিজেই। মমতার কথায়, "ওরা টাকা আটকে রেখেছে, তবু আমরা কাজ করে যাচ্ছি। তাই বাংলার উন্নয়নের কর্মকাণ্ড আটকে দিতে ওরা পরিকল্পিতভাবে এসআইআর এর নামে সব কিছু ভণ্ডুল করতে চাইছে।


```