Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট চাইতে আসিনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি: গাজোলে মমতা

এসআইআর (SIR) চালুর পর থেকেই রাজ্যের বড় অংশের মানুষের মনে দানা বাঁধছে আশঙ্কা— এবার কি অসমের মতো পশ্চিমবঙ্গেও তৈরি হবে ডিটেনশন ক্যাম্প?

ভোট চাইতে আসিনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি: গাজোলে মমতা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 December 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) চালুর পর থেকেই রাজ্যের বড় অংশের মানুষের মনে দানা বাঁধছে আশঙ্কা— এবার কি তবে জনসংখ্যা সুমারি ও এনআরসি-র পূর্বাভাস (NRC)? অসমের মতো পশ্চিমবঙ্গেও কি তৈরি হবে ডিটেনশন ক্যাম্প (Detention Camps in Benga)? 

ঠিক এই ভয়ের আবহেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে যেমন দৃঢ় আশ্বাস শোনান, তেমনই বুধবার মালদহের গাজোলের সভা থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, "আজকে আমি ভোট চাইতে আসিনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। আমি আছি আপনাদের পাহারাদার।"

এসআইআর প্রসঙ্গে নাম না করে মোদীকে নিশানা করে মমতা বলেন, "ভাবছেন গায়ের জোরে সব কিছু করবেন। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, মানুষই কিন্তু শেষ কথা বলে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।"

এদিন বক্তৃতার শুরুতেই দূরের ট্রেন লাইনের দিকে আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গাজোলের এই যে ট্রেন লাইনটা এটা কিন্তু আমি রেলমন্ত্রী থাকাকালীনই করেছিলাম।

এরপর ২০১১ থেকে এখনও পর্যন্ত তাঁর জমানায় বাংলার উন্নয়নের প্রতিটি ক্ষেত্রর বিস্তারিত বিবরণ তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ফি-বার ফারাক্কার নদী ভাঙন পরিস্থিতির জন্য তোপ দেগেছেন কেন্দ্রকে। ফারাক্কা ব্যারেজের সংস্কার নিয়ে কেন্দ্রের উদাসীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "বারবার চিঠি দিচ্ছি। তবু ড্রেজিং নিয়ে কেন্দ্রের কোনও উদ্যোগ নেই।" 

১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, গ্রামীণ রাস্তায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। বার্তা দিতে চেয়েছেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলা নিজের সাধ্যমতো রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 

বাংলায় কথা বললে কীভাবে বাংলাদেশি বানানোর চেষ্টা হচ্ছে, এই প্রসঙ্গেও নাম না করে মোদীকে নিশানা করে মমতা বলেন, "বীরভূমের মেয়ে সোনালী কি বাংলাদেশি ছিল? তুমি একটা গর্ভবর্তী মহিলাকে পর্যন্ত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছো।
বাঙালির ওপর এত হিংসা কেন?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, "আসলে বাংলা কব্জা করতে পারেনি বলেই বাংলার ওপর এত রাগ।"

সভা শেষে মুখ্যমন্ত্রী ফের জনতাকে আশ্বস্ত করে বলেন, "কী এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো, মনে রাখবেন, আপনাদের পাহারাদার হিসেবে আমি সব সময় পাশে আছি। ১২ তারিখ থেকে ব্লকে ব্লকে 'মে আই হেল্প ইউ' ক্যাম্প চালু করছি। যার যা নেই, করিয়ে নেবেন।"


```