Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

বাংলায় কথা বলায় আক্রান্ত মুর্শিদাবাদের চার শ্রমিক, জিনিস ফেরি করতে গিয়েছিলেন ওড়িশায়

আক্রান্তদের দাবি, প্রচণ্ড মারধর করে রাস্তায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাঁরা বেশ কিছুক্ষণ সেখানেই পড়েছিলেন। কেউ সাহায্য়ের জন্য হাত বাড়ায়নি। 

বাংলায় কথা বলায় আক্রান্ত মুর্শিদাবাদের চার শ্রমিক, জিনিস ফেরি করতে গিয়েছিলেন ওড়িশায়

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 28 November 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাংলায় কথা বলায় ফের আক্রান্ত রাজ্যের শ্রমিক। এবার ওড়িশায় (Odisha)। ওড়িশায় কাজে গিয়েছিলেন সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামের চার পরিযায়ী শ্রমিক। সেখানে ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, বাংলায় কথা বলায় বেধড়ক মারধর করা হয় তাঁদের। ঘটনার পর রীতিমতো আতঙ্কে ওই চার পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। 

পরিবারসূত্রে জানা গিয়েছে, আহত অবস্থায় কোনও রকমে বাড়ি ফিরে এসেছেন তাঁরা। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে রুহুল শেখ নামে একজনের অবস্থা শোচনীয়। জানা যাচ্ছে, রোজগারের আশায় ওড়িশায় পাড়ি দেন মুর্শিদাবাদের (Murshidabad) রুহুল শেখ, নাহিদ সরকার, শামিম শেখ-সহ আরও কয়েকজন।

রুহুলের কাকা সুখচাঁদ শেখ জানান, সোমবার ওড়িশার গঞ্জাম জেলার কুদুরা থানার রানিপাড়া এলাকায় মশারি, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট ইত্যাদি ফেরি করতে বেরিয়েছিল তাঁরা। তখনই স্থানীয় কিছু মানুষ তাঁদের উপর চড়াও হয়। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাদের। সমাজমাধ্যমে সেই ছবি-ভিডিও আপলোড করে ভাইরাল করে দেওয়া হয় বলেও অভিযোগ সুখচাঁদ শেখের।

আক্রান্তদের দাবি, প্রচণ্ড মারধর করে রাস্তায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাঁরা বেশ কিছুক্ষণ সেখানেই পড়েছিলেন। কেউ সাহায্য়ের জন্য হাত বাড়ায়নি। পরে কোনওরকমে উঠে পুলিশের কাছে সাহায্যের জন্য গেলেও কোনও সাহায্য পাননি। এমনকি স্থানীয় জন প্রতিনিধিরাও কোনও সাহায্য করেননি। ডাক্তারখানায় প্রাথমিক চিকিৎসা করিয়ে কোনওরকমে ঘরে ফিরে আসেন তাঁরা। এই ঘটনায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়।


```