Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মানেসরে শচীন পাইলটের বিদ্রোহী শিবিরে হানা দিল রাজস্থান পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : চলতি সপ্তাহের শুরু থেকে দিল্লির কাছে মানেসরে দু'টি বিলাসবহুল রিসর্টে রয়েছেন রাজস্থানের ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। শুক্রবার সেখানে হানা দিল রাজস্থান পুলিশ। বিদ্রোহী বিধায়কদের অন্যতম ভানওয়ারলাল শর্মাকে তারা জিজ্ঞাসাবাদ ক

মানেসরে শচীন পাইলটের বিদ্রোহী শিবিরে হানা দিল রাজস্থান পুলিশ

শেষ আপডেট: 17 July 2020 12:45

দ্য ওয়াল ব্যুরো : চলতি সপ্তাহের শুরু থেকে দিল্লির কাছে মানেসরে দু'টি বিলাসবহুল রিসর্টে রয়েছেন রাজস্থানের ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। শুক্রবার সেখানে হানা দিল রাজস্থান পুলিশ। বিদ্রোহী বিধায়কদের অন্যতম ভানওয়ারলাল শর্মাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। কংগ্রেসের অভিযোগ, রাজস্থানের প্রাক্তন মন্ত্রী ভানওয়ারলাল সরকার ফেলার চক্রান্ত করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও টেপ পাওয়া গিয়েছে বলে কংগ্রেসের দাবি। এদিন সকালে কংগ্রেস দাবি করে, বিজেপির সঙ্গে টাকার লেনদেন নিয়ে আলোচনা করেছিলেন তাদের দুই বিধায়ক ভানওয়ারলাল শর্মা ও বিশ্বেন্দ্র সিং। তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়। বিদ্রোহী বিধায়করা যে দু'টি রিসর্টে আছেন, তাদের মধ্যে দূরত্ব পাঁচ কিলোমিটার। কংগ্রেসের অভিযোগ, হরিয়ানার বিজেপি সরকার বিদ্রোহী বিধায়কদের নেতা শচীন পাইলটকে সাহায্য করছে। তারাই মানেসরে দু'টি রিসর্টে বিদ্রোহী বিধায়কদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট অভিযোগ করেন, শচীন পাইলট নিজে বিধায়ক কেনাবেচায় জড়িত। অবশ্য এদিন রাজস্থান হাইকোর্টের রায়ে অবশ্য শচীন ও তাঁর অনুগামীরা স্বস্তি পেয়েছেন। হাইকোর্ট রায় দিয়েছে, আগামী মঙ্গলবার অবধি শচীন পাইলট ও তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার সি পি যোশী। বিদ্রোহীদের কেন ডিসকোয়ালিফাই করা হবে না, তা জানতে চেয়ে নোটিস দিয়েছিলেন স্পিকার। তার প্রতিবাদে শচীনরা গিয়েছিলেন হাইকোর্টে। তাঁদের অভিযোগ, দলবিরোধী কার্যকলাপের নামে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গত রবিবার শচীন বিদ্রোহ করেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপি টাকা ও উঁচু পদের লোভ দেখিয়ে তাঁর অনুগামী বিধায়কদের দলে টানার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শচীন মন্তব্য করেন, গান্ধী পরিবারের কাছে তাঁকে ছোট করার জন্যই তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগের কথা রটানো হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “আমরা মিডিয়ার মারফৎ জেনেছি, শচীন বিজেপিতে যোগ দিচ্ছেন না। যদি তিনি বিজেপিতে না যান, অবিলম্বে হরিয়ানায় বিজেপি সরকারের আতিথ্য নেওয়া বন্ধ করুন। দু’টি হোটেলে বিজেপির নিরাপত্তা বলয় আমাদের বিধায়কদের ঘিরে রেখেছে। সেখান থেকে তাঁদের মুক্ত করুন। বিজেপির সঙ্গে আলোচনাও বন্ধ করুন।” শচীন কংগ্রেসে ফিরতে চাইলে তাঁকে অভ্যর্থনা জানানো হবে বলে সুরজেওয়ালা মন্তব্য করেন।

```