Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভাঙা প্রেম জুড়ে যাবে, ফিরবে প্রেমিক! তরুণীকে প্রতারণা করে হাজতে জ্যোতিষী

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই প্রেম ভেঙেছে। ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে অবসাদগ্রস্থ তরুণীর চোখে পড়েছিল একটি পোস্ট। যেখানে লেখা, প্রেমের ক্ষেত্রে যাবতীয় বাধা বিপত্তি দূর করার, ভাঙ্গা প্রেম জুড়ে দেওয়ার চাবিকাঠি রয়েছে জ্যোতিষী রানার কাছে। প্রে

ভাঙা প্রেম জুড়ে যাবে, ফিরবে প্রেমিক! তরুণীকে প্রতারণা করে হাজতে জ্যোতিষী

শেষ আপডেট: 2 April 2023 13:40

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই প্রেম ভেঙেছে। ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে অবসাদগ্রস্থ তরুণীর চোখে পড়েছিল একটি পোস্ট। যেখানে লেখা, প্রেমের ক্ষেত্রে যাবতীয় বাধা বিপত্তি দূর করার, ভাঙ্গা প্রেম জুড়ে দেওয়ার চাবিকাঠি রয়েছে জ্যোতিষী রানার কাছে। প্রেমিককে ফিরে পেতে সেই জ্যোতিষীর (astrologer arrested) দ্বারস্থ হন তরুণী।তাঁর থেকে প্রায় ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 'জ্যোতিষী রানা'কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি গুজরাতের আমদাবাদের (Ahmedabad)। ২১ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের। কিন্তু কিছুদিন আগেই সম্পর্ক ছিন্ন করে চলে যান প্রেমিক। বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তরুণী। একদিন ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতেই এক জ্যোতিষীর বিজ্ঞাপনী পোস্ট নজরে আসে তাঁর। সেখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ছিল। পোস্টে দাবি করা হয়েছিল, প্রেম সংক্রান্ত যাবতীয় সমস্যার নিশ্চিত সমাধান রয়েছে জ্যোতিষী রানার কাছে।

যদি ভাঙা প্রেম সত্যিই জুড়ে যায়! আশায় আশায় ওয়েবসাইটে ক্লিক করেন তরুণী। অনলাইনেই জ্যোতিষীর সঙ্গে চ্যাট করতে শুরু করেন তিনি। তারপর ফোন নম্বর নিয়ে কল করে যাবতীয় সমস্যার কথা জ্যোতিষীকে খুলে বলেন তরুণী।

গত ১২ মার্চ তরুণীকে সবরমতী এলাকায় তার আশ্রমে আসতে বলে ওই জ্যোতিষী। তরুণী সেখানে গেলে সে জানায়, প্রেমিকের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য কিছু আচার অনুষ্ঠান পালন করতে হবে। তার জন্য তরুণীর কাছ থেকে একটি সোনার হার এবং একটি ব্রেসলেট চায় সে। জানায়, কাজ মিটে গেলেই তো ফিরিয়ে দেওয়া হবে। তাকে বিশ্বাস করে দুটি জিনিস দিয়ে দেন তরুণী, যেগুলির মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা।

কিন্তু আদৌ সেই হার ফেরত দেয়নি সে। বলা বাহুল্য, তরুণীর প্রেমও জোড়া লাগেনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই গত বুধবার সবরমতী থানায় ওই জ্যোতিষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। এরপরেই তদন্তে নামে পুলিশ। তাতেই জানা যায়, জ্যোতিষী রানার আসল নাম রাজেন্দ্র ভার্গব। সে মেহসানা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই প্রেম, বিবাহ থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধানের নাম করে সে মানুষকে ঠকিয়ে আসছিল বলে জানতে পেরেছে পুলিশ।

ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তার বিরুদ্ধে প্রতারণা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলার রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কর্মীদের স্ন্যাকস-লন্ড্রি বন্ধ, দেওয়া হবে না ল্যাপটপও! গুগলের হলটা কী


```