Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

চণ্ডীগড়ের চিড়িয়াখানায় পশুরাজের আগমন, নতুন পরিবার পেল অক্ষিত

দ্য ওয়াল ব্যুরো: চণ্ডীগড়ের ছাতবীর চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন ঘটল শুক্রবার। অক্ষিত নামে একটি এশিয়াটিক সিংহকে আনা হল এই চিড়িয়াখানায়। এই প্রথমবার কোনও এশিয়াটিক সিংহ এই চিড়িয়াখানার অন্তর্ভুক্ত হল। সাধারণত এই দত্তক পদ্ধতি সহজ নয

চণ্ডীগড়ের চিড়িয়াখানায় পশুরাজের আগমন, নতুন পরিবার পেল অক্ষিত

শেষ আপডেট: 1 July 2023 04:12

দ্য ওয়াল ব্যুরো: চণ্ডীগড়ের ছাতবীর চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন ঘটল শুক্রবার। অক্ষিত নামে একটি এশিয়াটিক সিংহকে আনা হল এই চিড়িয়াখানায়। এই প্রথমবার কোনও এশিয়াটিক সিংহ এই চিড়িয়াখানার অন্তর্ভুক্ত হল।

সাধারণত এই দত্তক পদ্ধতি সহজ নয়। যথেষ্ট পরিশ্রম করে তবেই বিরল প্রজাতির এই সিংহকে আনা গেছে চণ্ডীগড়ের এই চিড়িয়াখানায়, জানা গেছে চিড়িয়াখানার আধিকারিক সূত্রে।

ডেপুটি কমিশনার আশিকা জৈনকে এই দত্তক পদ্ধতির বিষয়ে প্রথম জানানো হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। এরপর একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন মানুষের সম্মতিতেই এই দত্তক নেওয়ার ক্ষেত্রে রাজি হন ডেপুটি কমিশনার। এরপরই দত্তক নেওয়া হয় সিংহটিকে।

প্রসঙ্গত জানা গেছে, এই দত্তক পদ্ধতিতে যিনি এই সিংহটিকে উদ্ধার করে তুলে দিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তার নাম লেখা থাকবে পশুটির খাঁচার বাইরে। এইভাবেই সাধারণ মানুষকে বিপর্যস্ত বন্য পশু উদ্ধার করতে ও দত্তক নিতে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বন্যপ্রাণ সুরক্ষা দফতরের পক্ষ থেকে। উদ্ধার করা পশু পাখিদের বন দফতরের হাতে তুলে দিতে ৯৮৫৮-০৮০৭২ এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন সাধারণ মানুষ।

অমরনাথ যাত্রা নির্বিঘ্নে চলছে, পূণ্যার্থীদের দ্বিতীয় দল রওনা হল শনিবার সকালে


```