Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ফের সোনা, ঘোড়-দৌড়ে বাজিমাত! গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় ভারতের

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার তৃতীয় পদক জিতল ভারত। এবার সোনা এল ভারতের ঘরে। ৪১ বছরের ইতিহাসে ইকুয়েস্ট্রিয়ানে (equestrian) প্রথম পদক জয়। দলগত বিভাগে ভারতে সোনা এনে দিলেন অনুশ আগরওয়াল, দিভ্যাকৃত সিং, সুদীপ্ত

ফের সোনা, ঘোড়-দৌড়ে বাজিমাত! গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় ভারতের

শেষ আপডেট: 26 September 2023 10:51

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার তৃতীয় পদক জিতল ভারত। এবার সোনা এল ভারতের ঘরে। ৪১ বছরের ইতিহাসে ইকুয়েস্ট্রিয়ানে (equestrian) প্রথম পদক জয়। দলগত বিভাগে ভারতে সোনা এনে দিলেন অনুশ আগরওয়াল, দিভ্যাকৃত সিং, সুদীপ্তি হাজেলা ও হৃদয় ছেড়ারা।

এদিন প্রথম পদক আসে সেলিংয়ে। নেহা ঠাকুরের হাত ধরে শুটিং এবং রোয়িংয়ের পর সেলিংয়ে রুপো জিতেছে ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে পদক জেতেন। তারপরই ইকুয়েস্ট্রিয়ানে সোনা এল। পরে ইবাদ আলি ব্রোঞ্জ জেতেন।

https://twitter.com/Media_SAI/status/1706602142474379592

ইকুয়েস্ট্রিয়ান কী? এটি মূলত ঘোড়ার খেলা। এখানে প্রতিযোগীদের ঘোড়ার পিঠে চড়ে বিভিন্ন বাধা টপকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। কুয়েস্ট্রিয়ানে ভারতীয় দলে ছিলেন বাংলার অনুশ।

এদিন সকালেই ভারতীয় পুরুষ হকি টিম ফের ১৬ গোল দিয়েছে। উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে হারিয়ে ভারতীয় দল এখন গ্রুপ তালিকায় শীর্ষে রয়েছে।

সেলিংয়ে পদক এলেও ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল ভারতের কাছে। এদিন ভারতের দিব্যাংশ পানওয়ার এবং রণিতা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেমেছিল। খেলার শুরুতেই ভারত এগিয়ে গিয়েছিল। কিন্তু পরে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা খেলায় ফিরে আসেন। টানটান ম্যাচে শেষ পর্যন্ত ভারত হেরে যায়। ব্রোঞ্জ হাতছাড়া হয় দিব্যাংশদের।

আরও পড়ুন: 'ভারতে ক্রিকেট খেলতে যাচ্ছি, যুদ্ধ নয়', সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন পাক বোলার


```