
শেষ আপডেট: 31 January 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ কাণ্ডে আশারাম বাপুকে (Asaram Bapu) যাবজ্জীবন কারাদণ্ডের (Life Sentence) সাজা শোনাল গুজরাত আদালত। শিষ্যাকে লাগাতার ধর্ষণের (Raping Former Woman Disciple) অভিযোগে অভিযুক্ত ছিলেন আশারাম। সোমবার সেই মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে এই ঘটনায় আশারামের শাস্তি কী হবে তা স্থগিত রেখেছিল গান্ধীনগর আদালত। মঙ্গলবার সেই শাস্তিই শোনানো হল। এদিকে, অপর একটি ধর্ষণ মামলায় যোধপুরে যাবজ্জীবন জেল খাটছেন আশারাম।
মঙ্গলবার গান্ধীনগর আদালত যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি নির্যাতিতাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেয়। উল্লেখ্য, সুরাতের এক মহিলা আশারাম বাপুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। ওই মহিলা অভিযোগ তোলেন, ২০০১ থেকে ২০০৬ সাল গুজরাতের সুরাতের এক আশ্রমে তাঁকে বারংবার তাঁকে ধর্ষণ করেন আশারাম। এমনকী হুমকিও দেয়।
আশারাম বাপুর বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। যৌন হেনস্থা, ধর্ষণ, নারী পাচার, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁর নামে। সোমবার আশারামকে ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করা হয়েছিল। এই মামলায় আরও ছয় জনের নাম যোগ করা হয়েছিল।
এই ঘটনায় আশারাম ছাড়াও ছেলে নারায়ণ সাই, স্ত্রী লক্ষ্মী, মেয়ে ভারতী ও ধ্রুববেন ও অন্য দুইজন নির্মলা ও মীরার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। যদিও প্রমাণের অভাবে তাঁদের বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত।
মোরবি ব্রিজ দুর্ঘটনায় আত্মসমর্পণ করলেন জয়সুখ, সেতু সংস্কারের দায়িত্বে ছিল তাঁরই সংস্থা