Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আজ জেলবন্দি আশারামকে সাজা ঘোষণা, শিষ্যাকে ১০ বছর আগে ধর্ষণ করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু

দ্য ওয়াল ব্যুরো: শিষ্যাকে ধর্ষণের (Rape Case) অভিযোগে অভিযুক্ত ছিলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু (Asaram Bapu)। সোমবার গুজরাতের নিম্ন আদালত এক দশক আগের সেই অভিযোগে আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করল। এই নিয়ে আশারাম বাপুর নামে দ্বিতীয়বার

আজ জেলবন্দি আশারামকে সাজা ঘোষণা, শিষ্যাকে ১০ বছর আগে ধর্ষণ করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু

শেষ আপডেট: 31 January 2023 06:12

দ্য ওয়াল ব্যুরো: শিষ্যাকে ধর্ষণের (Rape Case) অভিযোগে অভিযুক্ত ছিলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু (Asaram Bapu)। সোমবার গুজরাতের নিম্ন আদালত এক দশক আগের সেই অভিযোগে আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করল। এই নিয়ে আশারাম বাপুর নামে দ্বিতীয়বার একই অভিযোগ উঠল। এর আগে ২০১৮ সালে যোধপুর আদালত, আশারামকে নাবালিকা ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। বর্তমানে যোধপুরের জেলে রয়েছেন তিনি।

আশারাম বাপুর বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। যৌন হেনস্থা, ধর্ষণ, নারী পাচার, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁর নামে। সোমবার আশারামকে ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করা হয়েছিল। এই মামলায় আরও ছয় জনের নাম যোগ করা হয়েছিল। আশারামের ছেলে নারায়ণ সাই, স্ত্রী লক্ষ্মী, মেয়ে ভারতী ও ধ্রুববেন। অন্য দুই অভিযুক্ত নির্মলা ও মীরাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১৮ সালে এক নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা শুনিয়েছিল যোধপুর আদালত। সেই থেকে জেলেই রয়েছেন আশারাম বাপু। ২০১৩ সালে যোধপুরের ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয়েছিল আশারামকে।

তার মধ্যেই নতুন করে গুজরাতের ঘটনা সামনে আসে। নির্যাতিতার অভিযোগ ছিল, ২০০১ থেকে ২০০৬ সাল গুজরাতের সুরাতের এক আশ্রমে তাঁকে বারংবার ধর্ষণ করেন আশারাম। এমনকী হুমকিও দেয়। সেই ঘটনায় দোষী সাব্যস্ত আশারামকে আজ, মঙ্গলবার সাজা ঘোষণা করবে আমদাবাদের আদালত।

কংগ্রেসের প্রশ্নে তৃণমূলের সঙ্গে ফারাক থাকছে না সিপিএমের, সীতারামদের হল কী


```