Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঋণের দায়ে ভয়াবহ পরিণতি! আসানসোলে বিষ খাইয়ে মা ও তিন পোষ্যকে 'খুন', আত্মহত্যার চেষ্টায় তরুণ

সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই ঋণের চাপে ভুগছিলেন মা-ছেলে। বাড়ি বন্ধক দেওয়া ছিল এক বেসরকারি সংস্থার কাছে। সেই সঙ্গে মানসিক অবসাদও গ্রাস করছিল অরিন্দমকে। 

ঋণের দায়ে ভয়াবহ পরিণতি! আসানসোলে বিষ খাইয়ে মা ও তিন পোষ্যকে 'খুন', আত্মহত্যার চেষ্টায় তরুণ

অরিন্দম দাস।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 July 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: ঋণের দায়ে চরম সিদ্ধান্ত! বিষ খাইয়ে মা যূথিকা দাস (৭৮) ও তিন বিদেশি পোষ্যকে ‘মেরে’ হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। মা ঘটনাস্থলেই মৃত। মৃত্যু হয়েছে তিনটি কুকুরেরও। মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন অরিন্দম দাস নামে ওই যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোল (Asansol) দক্ষিণ থানার অন্তর্গত রাসডাঙা সুমথপল্লি এলাকায়। ঘটনার জেরে পুলিশের জেরার মুখে বাড়ির একতলায় ভাড়া থাকা পরিবার।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল থেকে দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে যে দৃশ্য দেখে, তা যেন কোনও থ্রিলার সিনেমার দৃশ্য। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিষ খাইয়ে মাকে ও কুকুরদের ‘মেরে’ নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন অরিন্দম। তাঁকে তৎক্ষণাৎ ভর্তি করানো হয় হাসপাতালে।

সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই ঋণের চাপে ভুগছিলেন মা-ছেলে। বাড়ি বন্ধক দেওয়া ছিল এক বেসরকারি সংস্থার কাছে। সেই সঙ্গে মানসিক অবসাদও গ্রাস করছিল অরিন্দমকে। আত্মহত্যার আগেই বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন তিনি। তাতেই কিছু নাম, যাঁরা নাকি তাঁকে মানসিকভাবে চাপে রেখেছিলেন। পুলিশ সেই মেসেজকেই ‘সুইসাইড নোট’ হিসেবে দেখছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি বাড়ির একতলায় থাকা ভাড়াটেদের সঙ্গে বিবাদে জড়ান অরিন্দম। অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই নির্মাণকাজ শুরু করেছিলেন ভাড়াটেরা। সেই নিয়েই অশান্তি। ওই ভাড়াটেদের আটক করে জেরা করছে পুলিশ।

এলাকাবাসীর মুখে শোক আর বিস্ময়। “অরিন্দম খুব নিরীহ ছেলে। কুকুরগুলোকে নিজের সন্তানের মতো দেখত। এমন কাজ করবে, ভাবিনি কখনও,” বলছেন প্রতিবেশী এক বৃদ্ধা।

ঘটনাস্থলে যান ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস। তিনি বলেন, “একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে, আত্মহত্যার প্ররোচনা, মানসিক চাপ, এমনকি খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে যূথিকা দেবীর মৃত্যু নিছক বিষক্রিয়ার ফল, নাকি কিছু অন্য রহস্য লুকিয়ে আছে তার মধ্যে। এই মুহূর্তে অরিন্দম জ্ঞান ফেরার অপেক্ষায়। তাঁর জবানবন্দিই হতে পারে তদন্তের মোড় ঘোরানোর চাবিকাঠি।


```