Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উদয়পুর হত্যাকাণ্ডে নিন্দা জানানোর ভাষা নেই! টুইটে সরব ওয়াইসি

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুর হত্যাকাণ্ডের (Udaipur Murder) কড়া নিন্দা জানালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। মঙ্গলবার দুপুরে রাজস্থানের উদয়পুরের বাসিন্দা সমর্থনকারী দর্জি কানহাইয়ালালকে নির্মমভাবে খুন করা হয়েছে নূপুর

উদয়পুর হত্যাকাণ্ডে নিন্দা জানানোর ভাষা নেই! টুইটে সরব ওয়াইসি

শেষ আপডেট: 28 June 2022 16:27

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুর হত্যাকাণ্ডের (Udaipur Murder) কড়া নিন্দা জানালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। মঙ্গলবার দুপুরে রাজস্থানের উদয়পুরের বাসিন্দা সমর্থনকারী দর্জি কানহাইয়ালালকে নির্মমভাবে খুন করা হয়েছে নূপুর শর্মাকে সমর্থন করার জন্য। সেই ঘটনারই প্রতিক্রিয়া দিয়েছেন ওয়াইসি। তিনি কানহাইয়ালাল হত্যার নিন্দা করে জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

এদিন সন্ধেয় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) টুইট করেন, 'উদয়পুরে (Udaipur Murder) নৃশংস হত্যাকাণ্ড ভীষণই নিন্দনীয় ঘটনা। এমন হত্যাকাণ্ডকে কেউই সমর্থন করবে না। আমাদের দলের মৌলিক অবস্থান হলো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। আমরা সবসময় হিংসার বিরোধিতা করেছি।"

Udaipur Murder

এরপর ফের অন্য একটি টুইটে ওয়াইসি লেখেন, "আমরা সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে আইনের শাসন বজায় রাখতে হবে।"

আরও পড়ুন: ওই ভিডিও দেখবেন না, শিউরে উঠতে হবে, কাতর আবেদন রাজস্থান পুলিশের

প্রসঙ্গত, উদয়পুরের এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন সাংসদ কিরোরি লাল মীনাও। তিনি বলেন, কাদের ইশারায় এভাবে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে, তা সবার আগে জানতে হবে। কিছু মানুষ যে কোনও সম্প্রদায়ের জন্যই ক্ষতিকর। সভ্য সমাজে এধরনের হিংস্র ঘটনার কোনো মাফ নেই। পুরো বিষয়টির তদন্ত হওয়া উচিত। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।


```