Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

উত্তরপ্রদেশে বেশিরভাগ বিধায়কের দুইয়ের বেশি সন্তান, নতুন আইন হলে দাঁড়াতে পারবেন না ভোটে

দ্য ওয়াল ব্যুরো : জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি একটি আইনের খসড়া তৈরি করেছে উত্তরপ্রদেশের ল কমিশন। তাতে বলা হয়েছে, কারও দুইয়ের বেশি সন্তান হলে তিনি সরকারি চাকরি পাবেন না। সরকারি কল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবেন। ভোটেও দাঁড়াতে পারবেন

উত্তরপ্রদেশে বেশিরভাগ বিধায়কের দুইয়ের বেশি সন্তান, নতুন আইন হলে দাঁড়াতে পারবেন না ভোটে

শেষ আপডেট: 15 July 2021 12:14

দ্য ওয়াল ব্যুরো : জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি একটি আইনের খসড়া তৈরি করেছে উত্তরপ্রদেশের ল কমিশন। তাতে বলা হয়েছে, কারও দুইয়ের বেশি সন্তান হলে তিনি সরকারি চাকরি পাবেন না। সরকারি কল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবেন। ভোটেও দাঁড়াতে পারবেন না। এদিকে উত্তরপ্রদেশ বিধানসভার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ৫০ শতাংশের বেশি জনপ্রতিনিধির সন্তানের সংখ্যা দুইয়ের বেশি। বিজেপির বিধায়করাও ব্যতিক্রম নন। অর্থাৎ উত্তরপ্রদেশে জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে আইন হলে রাজ্যের বর্তমান বিধায়কদের বেশিরভাগই আর ভোটে দাঁড়াতে পারবেন না। গত কয়েকমাস ধরে উত্তরপ্রদেশ, অসম ও কর্নাটকের বিজেপি নেতারা বলে চলেছেন, জনসংখ্যা বৃদ্ধি রোধের জন্য কঠোর আইন করা প্রয়োজন। সংসদে আগামী বাজেট অধিবেশনে বিজেপির কোনও কোনও সাংসদ জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাইভেট মেম্বারস বিল আনতে পারেন বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে বিধানসভা আসনের সংখ্যা ৪০৩। বিধানসভার ওয়েবসাইটে ৩৯৬ টি আসন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তা থেকে জানা যাচ্ছে, অন্তত ৫২ শতাংশ বিধায়কের সন্তানের সংখ্যা দুইয়ের বেশি। রাজ্যে বিজেপির বিধায়ক আছেন মোট ৩০৪ জন। তাঁদের মধ্যে ৫০ শতাংশের সন্তানের সংখ্যা দুইয়ের বেশি। সমাজবাদী পার্টির ৪৯ জন বিধায়কের মধ্যে ৫৫ শতাংশের সন্তানের সংখ্যা দুইয়ের বেশি। কয়েকজন বিধায়কের সন্তানের সংখ্যা চারের বেশি। তিলহারের বিজেপি বিধায়ক রোশনলাল বর্মা এবং দুদ্ধি কেন্দ্রের আপনা দল বিধায়ক হরি রাম, দু’জনেরই সন্তানের সংখ্যা আট। বিজেপির বিধায়ক মাধুরী বর্মা এবং সমাজবাদী পার্টির বিধায়ক রফিক আনসারির সন্তানের সংখ্যা সাত। আটজন বিজেপি বিধায়কের সন্তানের সংখ্যা ছয়। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং নিশাদ পার্টিরও একজন করে বিধায়কের সন্তানের সংখ্যা ছয়। উত্তরপ্রদেশের প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, যাঁরা দুই সন্তান নীতি মেনে চলবেন, তাঁরা সহজে গৃহঋণ পাবেন। বিদ্যুৎ ও জলের বিলের ক্ষেত্রেও ছাড় পাবেন। পুরো বেতন সহ তাঁদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। দারিদ্রসীমার নীচে থাকা কোনও দম্পতির যদি একটি কন্যাসন্তান থাকে, তাঁরা পাবেন ১ লক্ষ টাকা। পুত্রসন্তান থাকলে পাবেন ৮০ হাজার টাকা। খসড়া আইনে বলা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য রাজ্যকে তৈরি করতে হবে পপুলেশন ফান্ড। স্কুলের পাঠ্যক্রমে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে পড়াতে হবে। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। সরকারি হেলথ সেন্টার থেকে বিতরণ করতে হবে জন্মনিরোধক।

```