Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন', মমতা চিঠি দিতেই পাল্টা জ্ঞানেশ কুমারকে লিখলেন শুভেন্দু

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু।

'মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন', মমতা চিঠি দিতেই পাল্টা জ্ঞানেশ কুমারকে লিখলেন শুভেন্দু

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 January 2026 13:01

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠির পাল্টা জবাব হিসেবেই ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি দাবি করেছেন, এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এসআইআর (SIR West Bengal) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

উল্লেখ্য, গতকালই জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে এসআইআর শুনানির নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামি এবং অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)-এর মতো বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো নিয়েও আপত্তি জানান মুখ্যমন্ত্রী। শুনানির প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। টাইপ করা চিঠির শেষে কলমে দু’টি লাইন যোগ করে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, উত্তর বা ব্যাখ্যা না মিললেও বিষয়টি কমিশনের নজরে আনা তাঁর কর্তব্য।

মুখ্যমন্ত্রীর সেই চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চিঠি দেন শুভেন্দু। আগের বারগুলির মতোই, এ বারও মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতেই তিনি লিখছেন, তা চিঠির বিষয়বস্তু থেকেই স্পষ্ট। মুখ্যমন্ত্রী যেখানে তিন পাতার চিঠিতে অভিযোগ তুলেছেন, সেখানে বিরোধী দলনেতাও সমান দৈর্ঘ্যের চিঠিতে একে একে সেই সব অভিযোগ খণ্ডন করেছেন।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে দাবি করেছিলেন, এসআইআর প্রক্রিয়ার জেরে ৭৭ জনের মৃত্যু হয়েছে। শুভেন্দুর বক্তব্য, এই তথ্য সম্পূর্ণ মনগড়া এবং এর পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তিনি উল্লেখ করেন, এসআইআর-এর সঙ্গে এই ধরনের মৃত্যুর যোগসূত্রের কোনও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গক্রমে করোনাকালীন মৃত্যুর তথ্যের কথাও তুলে ধরেন তিনি। অমর্ত্য সেন-সহ বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো নিয়েও শুভেন্দুর যুক্তি, আইনের চোখে সকলেই সমান, সেখানে কোনও ব্যতিক্রমের সুযোগ নেই।

চিঠির শেষে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়ে শুভেন্দু লেখেন, রাজনৈতিক চাপ বা বিভ্রান্তিমূলক কৌশল উপেক্ষা করে যেন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। তাঁর কথায়, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে এই প্রক্রিয়া থেকে সরে আসা কোনও ভাবেই কাম্য নয়।


```